03/11/2026
দেশের মানুষের অসচেতনতা, অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে প্রতিনিয়ত কত প্রাণ ঝরে যাচ্ছে, তার কোনো হিসাব নেই। আজও আমাদের ভার্সিটির একজন সহপাঠীর গায়ের ওপর বাস উল্টে পড়ে মুহূর্তেই তাঁর প্রাণ কেড়ে নিয়েছে। প্রতিদিনের মতো ঘর থেকে বের হওয়া মেয়েটা আর কখনো ঘরে ফিরবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাসা থেকে বের হলেই যেন অজানা বিপদের আশঙ্কা! এমন অনিশ্চিত পথচলায় আমাদের সবচেয়ে বড় ভরসা আল্লাহর রহমত ও তাঁর জিম্মাদারি।
প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় রাসুলুল্লাহ ﷺ-এর শেখানো এই ছোট্ট দোয়াটি পড়ে বের হওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত!
দোয়া:
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ
উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
যেকোনো বাহনে আরোহণের সময়ও আল্লাহকে স্মরণ করাটা নিত্যদিনের অভ্যাসে পরিণত করা দরকার! আল্লাহর ওপর তাওয়াক্কুল করার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, অসতর্কতা পরিহার করা এবং নিজের ও অন্যের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের প্রতিটি সফর নিরাপদ করুন, সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করুন, যে আপুটা এমন মর্মান্তিক দূর্ঘটনার শিকার হয়েছেন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমিন!
Tahliya Creations