18/10/2026
সবাইকে এই পোস্ট পড়ার অনুরোধ 🙏🙏🙏
☠️☠️অনেক পাপ আপনি করবেন কিন্তু ভুগবে আপনার সন্তান ☠️☠️
১৮ অক্টোবর.... এই দিন টি আমি কোনদিন ভুলে যাব না।২০১৯ সালের এই দিনটি ছিল আমার জীবনের অন্যতম আত্মমুক্তি দিবস।আজকের পোস্ট দেখে -আমাকে নিয়ে যার যা ভাবার ভাবতে পারেন তাতে আমার কিচ্ছু আসে যায় না।এবার ঘটনা বলি😊😊...
২০১৯ সালের কোন এক শুক্রবার সৌরভের ছোট মামা বলল চট্টগ্রাম চলে আয় আমার বাসায় উঠবি।আর সৌরভ আমাকে অনেক কনভেন্স করে সিদ্ধান্ত নিল চট্টগ্রাম যাবে,কিভাবে জানেন? ১/নিশ্চিত ৩ লক্ষ টাকা ছেড়ে (গার্মেন্টসের মালিকরা নিজে থেকে ফ্যাক্টরি বন্ধ করে দিলে সব এমপ্লয়ি কে একটি এমাউন্ট দিতে হয়, সেই টাকা।টাকা পাওয়ার আগেই রিজাইন দিয়ে চলে গিয়েছিল, মামার উপর ভরসা করে🤣🤣🤣)২/নারায়ণগঞ্জ এর নিশ্চিত ভালো সেলারির জব ছেড়ে। আর কোথায় যাচ্ছে??????চট্টগ্রাম 🤣অনিশ্চিত ভবিষ্যৎ এ+সাথে বউ আর নয় মাসের একটা বাচ্চা 🤣🤣।যাক....মনকে বুঝালাম তাদের পরিবার সম্পর্কে নিশ্চয়ই সে ভালো জানে।দেখি কি হয়।অক্টোবরের ১ তারিখ, রাত ১০ টা চট্টগ্রাম পৌছালাম🤣🤣
আসেন পয়েন্ট আকারে লিখি🤣.....
১.অক্টোবর 2 তারিখ, সকাল ১০ টা 😊বাসার ৪ বছর ধরে কাজ করা ছুটা বুয়া আসলো,আর ১০ মিনিটের মধ্যে আমার দিকে আগুন চোখে তাকিয়ে হন হন করে চলে গেল।কিছুক্ষণ পর মামী(ডাকতেও ঘিন্না লাগে)এসে বল্লো, হিয়া, বুয়া নাকি চাকমা মেয়ে থাকলে কাজ করবেনা। তাই ও আর আসবে না, এখন থেকে কাজগুলো তুমি আর আমি মিলে করব। আমি খুশি মনে রাজি হয়ে গেলাম, ঘরেরই তো কাজ,কি সমস্যা। কিন্তু, আসল ঘটনা হচ্ছে আমি আসছি বলে সে কাজের বুয়া বাদ দিয়েছে..... কু😡😡😡😡চ্চা।
২.এবার কাজ ভাগ করার পালা🤣🤣🤣🤣ঘর মুছা,কাপড় ধুয়া, তরকারি কাটাকাটি সব কিছু আমার, উনি শুধু খুন্তি নেড়ে রান্না করবেন। ওওঅঅঅঅ....মসলা পাটায় বাটা হতে হবে,না হলে উনি খেতে পারেন না।কারণ উনি অনেক অসুস্থ 🤣বয়স হয়তো তখন ৩৮
এর মত ছিল।
৩.প্রতিদিন ১কেজি আটার রুটি আমার বানাতে হতো।কারণ মামা রুটি খাবে।মানে ৪/৫ দিন পর আর ফ্রিজে জায়গা নেই রুটি রাখার🤣🤣🤣
৪.গলা পর্যন্ত ঘোমটা দিতে হবে সবসময় 🤣,একদিন তো মামাকে পাড়া দিয়ে ফেলেছিলাম 🤣🤣
৫.কোন অবস্থাতেই জানালার পর্দা সরানো যাবে না, সিগারেট খেয়ে পুরো ঘর ধোয়াতে অন্ধকার করে ফেলে রাখত, একদিন বললাম মামা আমার বাচ্চাতো এরকম পরিবেশে থেকে অভ্যস্ত না ওর শ্বাসকষ্ট হবে খুলে দেই,উত্তর 😡😡😡😡 মরে গেলে মরে যাবে জানালা খোলা যাবে না,জানোয়ার 😡😡😡
৬.সারাক্ষণ ওয়াজ শুনবে আর জ্ঞান ছাড়বে। কসম খোদার, ১৭ দিন ছিলাম, আমি তাদের দুজনকে ১ ওয়াক্ত নামাজ পড়তে দেখিনি।
৭.সবচেয়ে মজার ব্যাপার 🤣🤣🤣 সারাদিন আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে, আর সন্ধ্যায় সৌরভ আসার পর... "হিয়া আম্মু আস,নাস্তা করবা।কিরে সৌরভ মেয়েটাকে কিছু খাইতে বললেও কিছু খায় না কেন। 🤣🤣🤣🤣আর সৌরভ মনে করে, এইতো আমার মা, মামী হলে কি হবে একদম মায়ের মত 🤣🤣🤣🤣🤣।
৮.কিছু হলেই ১৯৫২ সালের সিনেমা.... তোমার মা কিছু শিখাই নি😡😡😡 না...বস্তির মেয়ে...আমার মা বাবা আমাকে শিক্ষিত বানানোর জন্য ক্লাস ৭ এর পর ঢাকা পাঠায় দিসে।
৯.একদিন উনার ব্যবহারে আমার মাথায় এমন নষ্ট হয়েছিল, সৌরভ কে বললাম আমাকে বাইরে নিয়ে চলো, বাসায় থাকলে তোমার মামির সাথে আমার খুনাখুনি হয়ে যাবে। সৌরভ গেল পারমিশন নিতে, সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে 🤣🤣🤣আর বের হলো ৯.০০ টাই🤣🤣🤣😡।
১০.আরেকদিন আমরা তিনজন (আমি+আয়াত+আয়াতের বাবা)বাইরে যাব, সেদিন আর পারমিশন নিলানা শুধু বলল সৌরভ।তার মামিও খুশি মনে ছাড়লো। বের হওয়ার ১৫ মিনিটের মাথায় ফোন,সৌরভ তোরা কোথায় আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে চলে আয় চলে আয় 🤣🤣🤣।সে তার জামাই রে না ডেকে আমাদের ডাকে🤣🤣🤣যাক আমি আমার মনপুরাই বাসায় ডুকলাম।তার হিজরা(হিজড়া বললাম কেন বলবো) জামাই তো চিল্লাইতেছে,তার বউ নাকি দুপুর থেকে অসুস্থ এই অবস্থায় কোন আক্কেলে আমরা বাইরে গেলাম। বুজ্ঝেন ব্যাপার টা কি লাগাইছে জামাইকে?
***কেন হিজড়া বললাম.....উনি ব্যক্তিগত ভাবে ভালো মনের মানুষ। কিন্তু বউ হচ্ছে উনার পীর। উনি প্রথম দিকে স্বাভাবিক ছিল।এবং উনি প্রায় বলতো তুমি ওরে দিয়ে এত কাজ করাও কেন।সব কাজ তো ও করে দেখতেছি,এত ছোট বাচ্চা নিয়ে ও তো অসুস্থ হয়ে যাবে।পরে একদিন উনার বউ, উনাকে রুমে দরজা দিয়ে ৩ ঘন্টা ক্লাস নিছিল🤣🤣🤣🤣তারপর উনি হিজড়া হয়ে গেলেন🤣🤣🤣
***তো উনি সবসময় একটা কথা বলতেন,উনি নাকি আমাকে ট্রেনিং দিচ্ছেন, যাতে আমার শ্বাশুড়ির সাথে এডজাস্ট করতে পারি।কারণ উনাকে এভাবেই উনার শ্বাশুড়ি আর ননাসের সাথে এডজাস্ট হতে হয়েছে।ওরা নাকি এমন। আর কথায় কথায় বলতো...সৌরভ ওরে ডিভোর্স দে এখনই 😡😡😡😡 ভাইয়া,আপুরা আমার ১৪ গুষ্টি এসব এখনো জানে না।আমি কোনদিন প্রকাশ ই করতে পারি নি।কারণ সৌরভ খুব ভালো একটা ছেলে। আমার পরিবার সৌরভ কে খুব পছন্দ করে, জানাজানি হলে ও সবার চোখে ছোট হয়ে যাবে। তাই দাঁতে দাঁত চেপে নিজের মধ্যেই সব হজম করছি ১৭ দিন। না হলে....তখন ঢাকা হাই কোটে অ্যাটর্নি জেনারেল আমার জেঠু,রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান আমার মায়ের বড় বোনের হাসবেন্ড। যাদের ১ কল যথেষ্ট ছিল প্রশাসনিক যে কোন সাপোর্ট এর জন্য।আর আমার আপন ভাইয়ের ব্যাপারে অন্তত আমার পরিচিতি দের তো বলতে হবে না,ও কি করতে পারে।আর আমার স্কুলে, যেখানে আমি পড়েছি,সেইখানেরি টিচার আমার বড় বোন।যে স্কুলে মোটামুটি প্রতিটি ক্লাসে ২/৩ জন সচিবের সন্তান পড়ালেখা করে।....
মোদ্দাকথা....😡😡😡😡😡
ওই মহিলা এখন দুনিয়ায় নেই।মরে গেছে জেনেও আমি তাকে মাফ করতে পারি না,দোয়া আসে না।তাই মানুষের মন কে এমন তিতা করা উচিত না,যা আপনার মরণকেও মায়াহীন,দোয়াহীন করে তুলে।দেখেন....আমার সংসার ভাংতে চাইলো,আর উনার সংসার আল্লাহ কি করলো?উনি মারা গেল,উনার বাচ্চারা মা হারা হলো,সৎ মা আসলো ঘরে।ছোট মামী টা নাকি ভালোই ছিল শুনেছি।যাই হোক বাবার সাথে অন্য নারীকে দেখাটাও অনেক কষ্টের।আল্লাহ বাচ্চাদের জীবন টা সহজ করে দিক এই দোয়া।উনার আচরণের কারণে আমি আমার শ্বাশুড়িকে অনেক বছর ঘিন্না করতাম।কিন্তু আমি বলছি আমার শ্বাশুড়ি উনার মতো জানোয়ার না।আর এই সেই দিন -১৮ অক্টোবর, যেদিন আমি ওই পিচাশ মহিলা কে মুখে যা আসে তাই বলে চলে আসি,এমন কি সৌরভ কেও ছেড়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ও আমার হাত ছাড়ে নি,আজও আগলে রেখেছে। কিন্তু ওই মহিলার কারণে আমার সংসারে প্রায় ১.৫ বছর অশান্তি ছিল-আমার তরফ থেকে। আমি সৌরভের ১৪ গুষ্টি গালাগালি করতাম এই ভেবে যে,ওরা সবাই এমন।কারণ সে আমাকে তাই বলেছিল।অথচ এই মহিলাকে আমার শ্বাশুড়ি তার নিজের বোন ভাবে,আর আমি তার ভাবনা চেঞ্চ করতেও চাই না।কিছু সত্য না জানাই ভালো.....সবসময়ই পোস্ট করি ভালো কিছু সবার মাঝে ছড়ানোর জন্য।আজ ইন্টেনশনালি এখানে করলাম যাতে আরও অনেক মানুষ এর মনে তার জন্য বদ দোয়া আসে।আমাকে যার যা ইচ্ছে ভাবতে পারেন🙏🙏🙏🙏 #মনের #খোপ #বদ #দোয়া