30/09/2026
কিছু মানুষের সঙ্গে কথা বলা কমিয়ে দেন, দেখবেন জীবনের অর্ধেক সমস্যা এমনিতেই কমে গেছে। মানুষের প্রতি আগ্রহ দেখানো বন্ধ করে দিন, দেখবেন সমস্যা দেখা বন্ধ হয়ে গেছে। কাউকে আগ বাড়িয়ে উপদেশ দিতে যাবেন না, ভুল দেখলেও তা ধরিয়ে দিবেন না, সমস্যায় পড়লেও ততক্ষণ সমাধান দিতে যাবেন না, যতক্ষণ না সে আপনার কাছে সমাধান চায়। মানে মানুষের প্রতি আপনার যত বেশি ইন্টারেস্ট কমবে, আপনি তত বেশি ঝামেলা মুক্ত থাকতে পারবেন। কারো উন্নতি দেখলে বলবেন_ "খুশি হয়েছি" আর খারাপ খবর শুনলে বলবেন "ব্যাথিত হয়েছি" ব্যাস এর বাইরে আর একটা কথাও বলবেন না। কারণ মানুষকে জার্জ করার দায়িত্ব আপনার নয়। আর টক্সিক মানুষদের সঙ্গে ঠাণ্ডা মাথায় ডিল করুন, তারা কিছু বললে_আপনি ওভার এক্সপ্লেইন না দিয়ে শটকার্ট কথা শেষ করুন। বিশ্বাস করুন এতেই জীবনের শান্তি।
মনে রাখবেন_ আপনি যত বেশি নিজেকে কন্ট্রোল করতে জানবেন, দিনশেষে তত বেশিই ভালো থাকতে পারবেন। ট্রাই করে দেখতে পারেন.!