28/10/2026
Tara Kitchen-এর পথচলা শুরু হয়েছিল আমার শাহী ঝালমুড়ি মসলা দিয়ে। ❤️
এই পণ্যটার সঙ্গে জড়িয়ে আছে আমার অনেক স্মৃতি। করোনার সময়, যখন চারদিকে সবকিছু বন্ধ ছিল, তখন সন্ধ্যার আড্ডায় ঝালমুড়ি ছিল এক অন্যরকম আনন্দের অংশ। সেই সময়ের সেই স্বাদ আর স্মৃতি থেকেই আমার এই পথচলার শুরু।
আলহামদুলিল্লাহ, আজ সেই শাহী ঝালমুড়ি মসলাই আপনাদের অনেকের পছন্দের একটি পণ্য হয়ে উঠেছে। 🥰
যারা আমার ওপর আস্থা রেখেছেন, আমার পণ্য ভালোবেসেছেন এবং পাশে থেকে সাপোর্ট করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ❤️
দোয়া করবেন, যেন আপনাদের বিশ্বাস ও ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে পারি। 🤲