BD Crockeries.com

BD Crockeries.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD Crockeries.com, Kitchen/Cooking, Dhaka.

BD Crockeries.com – আপনার নির্ভরযোগ্য কিচেন ও হাউজহোল্ড পণ্যের ঠিকানা। সাশ্রয়ী দামে প্রিমিয়াম কোয়ালিটি ক্রোকারিজ, কিচেন আইটেম ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী। সারাদেশে কুরিয়ার সুবিধা ও দ্রুত ডেলিভারি।📞 Call:01674175113

🌷Best quality,Best price🌷                                                                                               ...
03/10/2026

🌷Best quality,Best price🌷 🚲Dhaka city cash and delivary 🚚SA Paribahan courier Out of Dhaka
🚛Steadfast Courier Out of Dhaka home delivery 📩if you want to order please send us delivery address and contact number please.
☎️Hotline 01674-175113 (WhatsApp, Imo)

New arrival
03/10/2026

New arrival

22/09/2026

সতর্কতামূলক পোস্ট
কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ভয়ংকর এক ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি --

আপনার বাসাবাড়ি ও প্রিয়জনদের নিরাপত্তার স্বার্থে জেনে রাখুন।

গতকাল আমি একটি স্বনামধন্য ফার্নিচারের দোকান হতে একটি ছোট আসবাব কিনলাম। পছন্দসই রং না পাওয়ায় পরদিন (অর্থাৎ আজকে) হোম ডেলিভারি পাওয়ার আশ্বাস নিয়ে পুরো টাকা পেমেন্ট করে দিয়ে চলে আসলাম। আজ দুপুরে ডেলিভারি হবে সেই কাঙ্ক্ষিত আসবাব।

প্রায় দুপুর পৌনে একটায় ফোন করলো ভ্যানচালক। 'স্যার কই আসব?' ঠিকানা বললাম। পনেরো মিনিটের মাথায় আবার ফোন, 'স্যার আমি নিচে।' আমি বললাম আমার গার্ডকে দাও। গার্ড বলল, 'স্যার এরা যাবে উপরে?' একাধিক লোক? একবার ভাবলাম। আবার ভাবলাম হতেও পারে। ফার্নিচার ত ভারি হয়।

উপরে এসে বেল দিলে আমি দরজা খুলে দিলাম। উল্লেখ্য, যারা আমাকে চেনেন, আমি একজন প্রমাণ সাইজের মানুষ (দৈর্ঘ্যে ও প্রস্থে)। আমাকে দেখে যেন ভিরমিই খেলো দুইজন। একজন ভেতরে ঢুকল। আরেকজন বাইরে দাঁড়ানো। এরপরে ভেতরে প্রবেশ করা ব্যক্তি বারবার বলতে থাকে স্যার কই সেট করবেন? আমি বলি আপাতত এখানে রাখো আমি পরে সেট করে নিবো। এবার সে আমার কাছে টাকা চাইটে থাকে।

আমি টাকা আনতে একটু এদিকে গেলেইই সে আমার বাসার সদর দরজা আস্তে করে ভিড়িয়ে দ্যায়। এই ভীষণ গরমেও সে একটি জ্যাকেট পরা ছিল, যা আমাকে বেশ অবাক করে। সে আমার কাছে একটা ছুরি চায়, যেন সে মালটা খুলে দিতে পারে। আমি নিষেধ করলে সে আবার টাকার প্রসঙ্গ তোলে। আমি তাঁকে ভ্যানভাড়াস্বরূপ ৩০০ টাকার জায়গায় ৩৫০ টাকা দিলে সে বেশ অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকে। কিন্তু কিছু বলে না মুখে। বখশিশ পেলে এদের মুখে হাসি থাকে সাধারণত। এর মুখে কোনও আবেগ নেই! এরপরে সে আস্তে করে বেরিয়ে যায়, আমি দরজা লাগিয়ে দিই।

প্রায় ১৯ মিনিট পরে ১টা ১৯ এ ভ্যানচালক আবার আমাকে ফোন দ্যায়। বলে যে স্যার ভ্যান ভাড়া কই? আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম মানে কি? দিলাম ত। সে বলে কাকে দিলেন? আমি ত বিল্ডিং এর বাইরে দাঁড়ানো। আমি বললাম তাহলে আমার বাসায় কে আসছে? ডাকাত নাকি? দাঁড়াও ত তুমি! আমি আসতেসি।

এ কথা বলে আমি নামতে নামতেই সে প্রস্থান করে। আমি ১টা ২২ মিনিটে নিচে নেমে তাঁকে না পেয়ে ফোন দিই। সে বলে সে চলে গেছে। আমি এরপরে শোরুম ম্যানেজারকে ফোন দিই। তিনি ভ্যানচালককে ফোন দিয়ে বলেন যেন সে ফিরে এসে আমার সাথে ব্যাপারটা 'সমাধান' করে। কিন্তু সে আর আসে নি।

এদিকে আমার বাসার গার্ড, কেয়ারটেকার এবং বিল্ডিং এর জনৈক ড্রাইভার -- তিনজন -- আমাকে কনফার্ম করে যে তাঁরা দেখেছে যে ভ্যানচালকের সাথে ঐ অজ্ঞাত লোকোটা একই ভ্যান নিয়ে বিল্ডিং এ প্রবেশ করেছে, উপরে উঠেছে, নেমে এসেছে এবং ভ্যানে চড়ে একইসাথে বেরিয়ে গেছে। তারপরেও ভ্যানচালক এর 'ঐ লোককে আমি চিনি না' বলাটা যথেষ্ট সন্দেহজনক।

দুপুরবেলা এমন সময়ে সাধারণত বাড়িতে কোনও পুরুষমানুষ থাকে না। আমি আজকে বাসায় না থাকলে কি ধরণের বিপদ ঘটতে পারতো, সেটা ভাবতেই আমার গা শিউরে উঠছে!

অনলাইন কেনাকাটার যুগে আপনার বাসায় কিংবা এপার্টমেন্টে নিশ্চয়ই নানাবিধ রাইডার, কুরিয়ার, বুয়া ইত্যাদি ধরনের লোকে যাওয়া আসা করে। তাঁদেরকে সিসিটিভি ক্যামেরা ফুটেজবদ্ধ রাখুন, তাঁদের নাম ধাম ছবি তুলে রাখুন। পুরোপুরি নিশ্চিত হোন যে কারা আপনার বাসায় ঢুকছে আর বেরুচ্ছে। আপনার বাসার নিরাপত্তারক্ষীদের আরও শিক্ষিত করুন।

এই একই কায়দায় এই অজ্ঞাত অপরাধী নিশ্চয়ই অন্যান্য কোনও গৃহস্থালিতেও যেকোনো প্রকার বিপদ তৈরি করার চেষ্টা করবে। সে ছ্যাঁচড়া চোর কিংবা ডাকাত যা-ইইই হোক না কেন, আশু তাঁকে এবং তাঁর সংঘবদ্ধ কোনও চক্রকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ধানমণ্ডি থানায় আমি ইতোমধ্যে অনলাইন জিডি করেছি। আশা করছি যথাযথ গুরুত্ব দিয়ে তাঁরা ব্যাপারটা দেখভাল করবেন।

Dhaka Metropolitan Police - DMP Bangladesh Police
©

New Arrival Available ase
21/09/2026

New Arrival
Available ase

Ceramic productAvailable ase
20/09/2026

Ceramic product
Available ase

Available ase
20/09/2026

Available ase

Ceramic Cup Set
13/09/2026

Ceramic Cup Set

Address

Dhaka

Telephone

+8801674175113

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Crockeries.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Crockeries.com:

Shortcuts

Share