09/09/2026
এই ফুলগাছটি আমাদের পরিবারের জন্য খুবই বিশেষ একটি গাছ। এটি আমাদের প্রথম ফুলগাছ। তাই গাছটির সঙ্গে আমাদের অনেক সুন্দর স্মৃতি ও ভালোবাসা জড়িয়ে আছে। ছোট্ট একটি গাছ হিসেবে যখন এটি আমাদের বাড়িতে এসেছিল, তখন আমরা ভাবিনি যে একদিন এটি এত সুন্দর হয়ে উঠবে এবং আমাদের এত আনন্দ দেবে।
গাছটিতে যখন প্রথম ফুল ফুটেছিল, তখন আমাদের আনন্দের যেন শেষ ছিল না। ধীরে ধীরে গাছটি বড় হয়েছে এবং এখন প্রতি মৌসুমে সুন্দর সুন্দর লাল-কমলা ফুলে ভরে ওঠে। একসঙ্গে অনেকগুলো ছোট ছোট ফুল ফুটে যখন একটি বড় ফুলের মতো দেখায়, তখন গাছটিকে আরও বেশি সুন্দর লাগে। এর ফুলগুলো আমাদের বাড়ির পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।♥️