Structural Doctor

Structural Doctor In The Name of Allah, The Most Compassionate, The most Merciful.
- Educational Page
(1)

16/10/2026

সত্যি বলতে, ট্রিপটা দারুণ ছিল। আমরা একসঙ্গে বেশ ভালো কিছু সময় কাটিয়েছি, উপভোগ করেছি প্রতিটি মুহূর্ত।

প্রফেশনাল জীবনে কাজের চাপ, দায়িত্ব আর ব্যস্ততার মাঝে আমরা প্রায়ই নিজেদের হারিয়ে ফেলি। প্রতিদিনের সেই একই রুটিনে জীবনটা যেন একঘেয়ে হয়ে ওঠে। ধীরে ধীরে মানসিক ক্লান্তি আমাদের গ্রাস করে।

কিন্তু জীবনে কাজ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ নিজের জন্য একটু সময় বের করা। কখনো কখনো নিজেকে নতুন করে খুঁজে পেতে, মনটাকে সতেজ করতে এবং আবার নতুন উদ্যমে ফিরে আসতে একটু ঘুরে আসা ভীষণ প্রয়োজন।


16/10/2026

অনেকে বলেন, পাথর দিয়ে ভালো কংক্রিট ব্লক তৈরি করা যায় না, সারফেস ভালো আসে না। কিন্তু সঠিক পদ্ধতি ও আন্তরিকতা থাকলে ভালো মানের ব্লক তৈরি করাও সম্ভব।

Many people say that concrete blocks made with stone aggregates cannot achieve a good surface finish. However, with the right methods and sincere effort, high-quality blocks can be produced.

আমরা চাইলে ভালো কাজ করতে পারি, আবার অজুহাত দেখিয়ে খারাপ কাজও করতে পারি। কিন্তু দিন শেষে একজন ভবন মালিকের ক্ষতি করে কী লাভ?

We can choose to do quality work, or we can make excuses for poor workmanship. But ultimately, what do we gain by causing a loss to a building owner?

আসুন, অজুহাত নয়—দায়িত্বশীলতা, সততা ও সঠিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানসম্মত নির্মাণ নিশ্চিত করি।

Let’s choose responsibility, honesty, and proper engineering over excuses to ensure quality construction.

15/10/2026

নির্মাণকাজে কংক্রিট ব্লকের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ এই বিষয়টি নিয়ে আমরা অনেক সময় উদাসীন থাকি, বিশেষ করে ফাউন্ডেশন লেভেলে।

Proper use of concrete blocks is crucial in construction, yet we often overlook this important aspect, especially at the foundation level.

আসুন, প্রতিটি ধাপে সঠিক ইঞ্জিনিয়ারিং গাইডলাইন মেনে গুণগত মান নিশ্চিত করি এবং নিরাপদ ভবন নির্মাণে দায়িত্বশীল ভূমিকা রাখি।

Let’s follow proper engineering guidelines at every stage, maintain quality, and take responsibility for building safe structures.

14/10/2026

🎬 খুব শীঘ্রই আমরা আসছি YouTube-এ আমাদের প্রথম ভিডিও নিয়ে!
কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান আপনারা?
Stay Tuned… 👀

14/10/2026

ডিজাইন যত ভালোই হোক, সঠিক ইঞ্জিনিয়ারিং এক্সিকিউশন ছাড়া তার কোনো মূল্য নেই।
No matter how good the design is, it has no value without proper engineering ex*****on.

একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছোট-বড় প্রতিটি বিষয়েই নজর দেন, কারণ ছোট ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
A skilled engineer pays attention to every detail, because even a small mistake can lead to a major accident.

আসুন, সঠিক গাইডলাইন মেনে নিরাপদ ভবন নির্মাণ করি।
Let’s follow proper engineering guidelines to build safer structures.

একদিন এই ক্লান্তিরও সুন্দর একটা গল্প হবে 🙂
12/10/2026

একদিন এই ক্লান্তিরও সুন্দর একটা গল্প হবে 🙂

04/10/2026

প্লাস্টার না ভেঙ্গে কী দেয়ালের ড্যাম্পের সমস্যা সমাধান করা সম্ভব?
হ্যাঁ, সঠিক কেমিক্যাল এবং সঠিক অ্যাপ্লিকেশন পদ্ধতি ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই প্লাস্টার না ভেঙ্গে ড্যাম্পের সমস্যা ট্রিটমেন্ট করা সম্ভব।

বাংলাদেশের অধিকাংশ বাড়ি ও অ্যাপার্টমেন্টে কোনো না কোনো সময় Damp / Moisture Problem দেখা দেয়। দেয়ালে ড্যাম্প হলে শুধু ঘরের সৌন্দর্যই নষ্ট হয় না, দীর্ঘমেয়াদে দেয়ালের ফিনিশিং ও অন্যান্য সমস্যাও তৈরি হতে পারে।

🎥 এই ভিডিওতে আলোচনা করেছি—
ড্যাম্পের জন্য কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা যায়।
কীভাবে প্রোডাক্টটি সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে।
এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও কার্যকারিতা।
কেন এই সলিউশনটি অন্যান্য প্রচলিত পদ্ধতি থেকে আলাদা।
প্লাস্টার না ভেঙে ড্যাম্প ট্রিটমেন্ট করার প্রক্রিয়া।

আপনার বাড়ি বা অ্যাপার্টমেন্টে ড্যাম্পের সমস্যা থাকলে ভিডিওটি অবশ্যই দেখে নিন।
আর যারা Damp Repair / Waterproofing / Civil Construction-এর কাজ করেন, তাদের জন্যও ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে পারে।

ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার পরিচিত কারও বাড়িতে ড্যাম্পের সমস্যা থাকলে শেয়ার করুন।

━━━━━━━━━━━━━━━━━━

Can damp problems on walls be treated without breaking the plaster?
Yes, in many cases, damp problems can be treated without breaking the plaster by using the right chemical and applying it correctly.

Damp and moisture problems are common in many houses and apartments in Bangladesh. Dampness not only affects the appearance of a room but can also lead to various problems with the wall finish and building maintenance over time.

🎥 In this video, I discuss:
What type of chemical can be used for damp treatment.
How to properly apply the product.
Its key features and benefits.
Why this solution is different from other conventional products and methods.
How to treat damp problems without breaking the plaster.

If you have a damp problem in your home or apartment, make sure to watch the full video.

This video can also be helpful for professionals working in Damp Repair, Waterproofing, and Civil Construction, as it explains a practical approach to treating indoor damp problems without breaking the existing plaster.

Watch the full video and share it with anyone who is facing damp problems in their home.

━━━━━━━━━━━━━━━━━━

#সিভিলইঞ্জিনিয়ারিং #ড্যাম্প #ড্যাম্পসমাধান #ওয়াটারপ্রুফিং #বিল্ডিংকনস্ট্রাকশন

কলামের ল্যাপিং জোন সঠিকভাবে মেইনটেইন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ফাউন্ডেশন পর্যায়েই ল্যাপিং জোন সবচেয়ে বেশি ভা...
01/10/2026

কলামের ল্যাপিং জোন সঠিকভাবে মেইনটেইন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ফাউন্ডেশন পর্যায়েই ল্যাপিং জোন সবচেয়ে বেশি ভায়োলেট হতে দেখা যায়।

অনেক ইঞ্জিনিয়ার ৭–৮ বছর ফিল্ডে প্র্যাকটিস করার পরও কলামের ল্যাপিং জোন সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার নন—বিষয়টি সত্যিই উদ্বেগের।

আর বাস্তব সাইটে দেখা যায়, ঠিকাদার বা ফোরম্যানরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে ফাউন্ডেশন পর্যায়ে ল্যাপিং জোন ভুল জায়গায় দিয়ে ফেলেন।

তাই আজকের স্কেচে আমরা বিষয়টি একদম সহজভাবে তুলে ধরেছি।

এখানে দেখানো হয়েছে—কলামের ৫০% রড কোন ফ্লোরের কত হাইটে গিয়ে কাট হবে, এবং বাকি ৫০% রড পরবর্তী ফ্লোরের কোন নির্দিষ্ট জায়গায় গিয়ে কাট হবে।

শুধু তাই নয়, রডের length, কাটিং পজিশন এবং প্রয়োজনীয় মেজারমেন্ট—সবকিছুই স্কেচের মাধ্যমে সহজভাবে বোঝানো হয়েছে।

আজকের স্কেচের মূল উদ্দেশ্য একটাই—ল্যাপিং জোনের ভুল কমানো এবং সঠিক পজিশনে ল্যাপিং নিশ্চিত করা।

Drafting by: Afjal Hossain (Student - DPI)

27/09/2026

নির্মাণকাজের স্ক্যাম নিয়ে কথা বললে কী ধরনের প্রতিক্রিয়া আসে? সচেতন করতে গিয়ে কি কখনো হুমকির মুখোমুখি হতে হয়?

মানুষকে নির্মাণকাজের বিভিন্ন প্রতারণা ও অনিয়ম সম্পর্কে সচেতন করা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। কিন্তু এই কাজ করতে গিয়ে বাস্তবে কী ধরনের Appreciation আসে, কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, কিংবা কোনো ধরনের হুমকি পাওয়ার অভিজ্ঞতা আছে কি না—এসব বিষয় নিয়ে আজ আমরা জানব সরাসরি একজন অভিজ্ঞ বিশেষজ্ঞের কাছ থেকে।

🎙️ এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবেন বাংলাদেশের অন্যতম বিশিষ্ট Structural Engineer,
শ্রদ্ধেয় Rabindra Nath Sarker Sir.
BSc MEngg. Civil BUET
Professional Structural Engineer, P.Eng
Building Design & Construction Consultant
Structural Engineering Certification, SEng

নির্মাণকাজে প্রতারণা থেকে নিজেকে ও অন্যদের কীভাবে সচেতন রাখা যায়—জানতে পুরো আলোচনা দেখুন এবং সচেতন হোন।

What kind of response do people receive when they speak up about construction scams? And does raising awareness ever lead to threats or other challenges?

Creating awareness about construction-related fraud, irregularities, and unethical practices is an important social responsibility. But what kind of appreciation does one receive in reality? What challenges can arise, and have there ever been experiences of receiving threats while trying to educate people?

🎙️ Today, we will hear about these real-life experiences and important insights from one of Bangladesh’s renowned Structural Engineers, respected Mr. Rabindranath Sarkar.

Watch the full discussion to learn how we can protect ourselves and others from construction-related fraud and contribute to a more informed and aware society.

23/09/2026

চারপাশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনও কোনো এক নির্মাণস্থলে জ্বলছে আলো।
ঘাম ঝরছে নির্মাণ শ্রমিকদের, আর সতর্ক দৃষ্টিতে কাজের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করছেন ইঞ্জিনিয়ার।
এখন রাত ৪টা ৩৪ মিনিট।

দিন হোক কিংবা রাত—সিভিল ইঞ্জিনিয়াররা সবসময় প্রস্তুত, কাজের গুণগত মান নিশ্চিত করতে এবং মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।

কারণ কিছু স্বপ্ন দিনের আলোতে নয়,
বাস্তব হয় রাত জেগে… 🌙

কেউ ইট, বালু, সিমেন্ট আর ঘামের বিনিময়ে গড়ে তোলে,
আর কেউ জ্ঞান, দায়িত্ব ও সতর্কতার মাধ্যমে নিশ্চিত করে সেই নির্মাণের গুণগত মান।

এই রাতজাগা মানুষগুলোর পরিশ্রমেই একদিন দাঁড়িয়ে যায় কারও স্বপ্নের বাড়ি, কোনো প্রতিষ্ঠানের ভবন, কিংবা একটি নতুন সম্ভাবনার ঠিকানা।

শ্রদ্ধা সকল নির্মাণ শ্রমিক ও সিভিল ইঞ্জিনিয়ারদের প্রতি। ❤️
তাদের ঘাম, শ্রম আর রাতজাগার গল্পগুলো হয়তো খুব কম মানুষই দেখে—কিন্তু এই গল্পগুলোর ওপরই দাঁড়িয়ে থাকে আমাদের আগামীকাল। 🏗️🌙

Day or night, civil engineers are always ready—to ensure quality, uphold responsibility, and turn people’s dreams into reality. 🏗️❤️

It’s 4:34 AM.
While the world is deep asleep, the lights are still on at a construction site somewhere.

Construction workers are still working through the night, giving their sweat and effort, while an engineer stands by, carefully monitoring every step to ensure the quality of the work.

Because some dreams are not built in the daylight—
they are made real through sleepless nights. 🌙

Some build with bricks, sand, cement, and sweat.
Others use their knowledge, responsibility, and vigilance to make sure that every part of the construction meets the required quality.

One day, these sleepless nights will become someone’s dream home, a landmark building, or a new beginning.

Respect to every construction worker and civil engineer who works behind the scenes while the world sleeps. ❤️

Their hard work may go unnoticed by many, but the future we build stands on their dedication, sacrifice, and countless sleepless nights. 🏗️🌙

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Structural Doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share