Cook For Dearest

Cook For Dearest Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cook For Dearest, Kitchen/Cooking, Dhaka.

31/10/2026

গরুর কলিজা ভুনা রান্না!!





31/10/2026

Good morning 🌺🌺

শুভ দুপুর 🌺পোলাও, বিরিয়ানির চেয়ে ভাত, ভর্তা, মাছ, সবজি এসবই আমার বেশি পছন্দ।এগুলো তৃপ্তি নিয়ে খেতে পারি আমি। আলহামদুলিল্...
30/10/2026

শুভ দুপুর 🌺

পোলাও, বিরিয়ানির চেয়ে ভাত, ভর্তা, মাছ, সবজি এসবই আমার বেশি পছন্দ।এগুলো তৃপ্তি নিয়ে খেতে পারি আমি।

আলহামদুলিল্লাহ, যিনি এত সুন্দর আয়োজন করে আমাকে দাওয়াত দিয়ে খাইয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। ❤️❤️❤️

নাম ম্যানশন করবো না। কারন আল্লাহর দেয়া নেয়ামতের কথা সবাইকে বলতে হয় না।

30/10/2026

শুক্রবার, দুরুদ পাঠের বিশেষ দিন 🤲

যারা অনেক বেশি ঝাল খেতে পারেন বা ঝাল পছন্দ করেন তারা এই রামেনটা ট্রাই করে দেখতে পারেন।আমি খুব বেশি ঝাল খেতে পারি না... এ...
29/10/2026

যারা অনেক বেশি ঝাল খেতে পারেন বা ঝাল পছন্দ করেন তারা এই রামেনটা ট্রাই করে দেখতে পারেন।

আমি খুব বেশি ঝাল খেতে পারি না... এটা খাওয়ার পরে আমার পুরো মুখ জ্বলে যাচ্ছে ঝালে 🥵🥵

তবে খেতে কিন্তু মজাই আছে 🙈

29/10/2026

ভিডিও ইডিট করতে গিয়ে জিভে পানি চলে আসছে 🤤🤤🤤




এক দম্পতি সমুদ্রপথে সফর করছিলেন। স্বামী ছিলেন অত্যন্ত শান্ত প্রকৃতির। বিপদে পড়লেও সহজে বিচলিত হতেন না। কিন্তু তাঁর স্ত্র...
29/10/2026

এক দম্পতি সমুদ্রপথে সফর করছিলেন। স্বামী ছিলেন অত্যন্ত শান্ত প্রকৃতির। বিপদে পড়লেও সহজে বিচলিত হতেন না। কিন্তু তাঁর স্ত্রী ছিলেন ঠিক বিপরীত - সামান্য বিপদেও ভয় আর দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়তেন।

হঠাৎ একদিন মাঝসমুদ্রে ভয়ংকর ঝড় শুরু হলো!

প্রচণ্ড বাতাস, উত্তাল ঢেউ - মনে হচ্ছিল, যেকোনো মুহূর্তে জাহাজটি ডুবে যাবে। জাহাজের অভিজ্ঞ নাবিকেরাও পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন। যাত্রীদের মধ্যে শুরু হলো কান্নাকাটি আর আতঙ্ক।

কিন্তু এত বড় বিপদের মধ্যেও স্ত্রী লক্ষ করলেন, তাঁর স্বামী আশ্চর্য রকম শান্ত!

স্ত্রী বিরক্ত হয়ে বললেন,

“চারদিকে মানুষ আতঙ্কে চিৎকার করছে, জাহাজ ডুবে যাওয়ার উপক্রম - আর তুমি কীভাবে এত নিশ্চিন্তে বসে আছ?”

স্বামী কোনো উত্তর দিলেন না। ব্যাগ থেকে একটি ধারালো ছুরি বের করে স্ত্রীর গলার কাছে ধরলেন।

তারপর জিজ্ঞেস করলেন,
“এবার বলো, তোমার ভয় লাগছে না?”

স্ত্রী বললেন,
“না, একটুও না!”

স্বামী অবাক হয়ে বললেন,
“কেন? তুমি কি জানো না, এই ছুরি দিয়ে আমি তোমাকে আঘাত করতে পারি?”

স্ত্রী মৃদু হেসে উত্তর দিলেন,

“ছুরিটি এমন একজন মানুষের হাতে, যে আমাকে ভালোবাসে। আমি জানি, তুমি ইচ্ছা করে আমার ক্ষতি করবে না। তাই তোমার হাতে ছুরি দেখেও আমি ভয় পাচ্ছি না।”

স্ত্রীর কথা শুনে স্বামী বললেন,

“তুমি যখন আমার ভালোবাসার ওপর এতটা ভরসা রাখতে পারো, তখন আমি কেন আমার রবের ওপর ভরসা রাখব না?

এই উত্তাল সমুদ্র, ভয়ংকর ঝড় - সবকিছুই তো সেই মহান আল্লাহর নিয়ন্ত্রণে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যাঁর জ্ঞান ও ক্ষমতার বাইরে কিছুই নয়। তাহলে তাঁর ওপর ভরসা রেখে আমি কেন অস্থির হয়ে পড়ব?”

স্বামীর কথা শুনে স্ত্রীও গভীরভাবে চিন্তা করতে লাগলেন।

এটাই তাওয়াক্কুল - আল্লাহর ওপর ভরসা!

আমাদের জীবনেও কত ঝড় আসে!

কখনো রিজিকের চিন্তা, কখনো ঋণের বোঝা, কখনো পরিবারের সমস্যা, কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা।

রাতের পর রাত আমরা দুশ্চিন্তায় কাটিয়ে দিই। মনে হয়, সবকিছু বুঝি শেষ হয়ে গেল!

অথচ আমরা ভুলে যাই, যিনি আমাদের এত দিন রিজিক দিয়েছেন, তিনিই আগামীতেও রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন।

যিনি এত বিপদের মধ্যেও আমাদের বাঁচিয়ে রেখেছেন, তাঁর কাছেই তো আমাদের ফিরে যেতে হবে।

আল্লাহ তা‘আলা বলেন,

“আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।” (সূরা আত-তালাক, আয়াত ৩)

তবে আল্লাহর ওপর ভরসা করার অর্থ হাত গুটিয়ে বসে থাকা নয়। বরং নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা, হালাল উপায় অবলম্বন করা, দোয়া করা - তারপর ফলাফলের ব্যাপারে আল্লাহর ওপর নির্ভর করাই প্রকৃত তাওয়াক্কুল।

আল্লাহ তাআলা আমাদের অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও খাঁটি তাওয়াক্কুল দান করুন। আমিন

Salman Farsi
- ফারসি থেকে অনূদিত

শুভ সন্ধ্যা 🌝⭐
28/10/2026

শুভ সন্ধ্যা 🌝⭐

28/10/2026

শুভ দুপুর 🌼




শুভ সকাল 🌸🌸
28/10/2026

শুভ সকাল 🌸🌸

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cook For Dearest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share