21/08/2026
রিজিকে অভাব দূর করার রাসূল (সাঃ) এর ভুলে যাওয়া পরীক্ষিত একটি আমল।
কেউ সারাদিন পরিশ্রম করে, তবুও অভাব কাটে না, আবার কেউ অল্পতেই স্বচ্ছল—কেন? এই প্রশ্নটাই একদিন একজন সাহাবীর মনেও জেগেছিল। আর সেই প্রশ্নের উত্তর তিনি পেয়েছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর কাছ থেকে—একটি দোয়া, একটি আমল… যা শুধু রিজিক না, পুরো জীবন বদলে দেয়।
সেই বাস্তব ঘটনা
এক ব্যক্তি নবীজি (সা.)-এর কাছে এসে বললেন—
ইয়া রাসূলাল্লাহ! আমার উপর ঋণের বোঝা, আমি খুব কষ্টে আছি… কোনো উপায় খুঁজে পাচ্ছি না, তার কণ্ঠে ছিল হতাশা, চোখে ছিল অসহায়ত্ব।
নবীজি (সা.) তাকে শান্তভাবে বললেন—আমি কি তোমাকে এমন একটি দোয়া শেখাবো, যা পড়লে আল্লাহ তোমার ঋণ দূর করে দেবেন—যদিও তা পাহাড়সমান হয়?
লোকটি অবাক হয়ে বললেন—জি, অবশ্যই ইয়া রাসুলুল্লাহ শেখান!
সেই দোয়া
নবীজি (সা.) তাকে শিখালেন—
اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ
وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ:
আল্লাহুম্মাকফিনি বিহালালিকা ‘আন হারামিক,
ওয়া আগনিনি বিফাদলিকা ‘আম্মান সিওয়াক।
অর্থ:
হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা হারাম থেকে বাঁচিয়ে দিন, এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে আপনার ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন।
দোয়ার ভেতরের লুকানো রহস্য
এই দোয়া শুধু টাকা চাওয়ার দোয়া না—এটা হালাল রিজিক চাওয়ার দোয়া, এটা আত্মসম্মান রক্ষার দোয়া, এটা আল্লাহর উপর নির্ভরশীল হওয়ার দোয়া
কিভাবে এই দোয়া জীবন বদলে দেয়?
হারাম থেকে দূরে রাখে,অন্তরে তৃপ্তি সৃষ্টি করে, আল্লাহর উপর নির্ভরতা বাড়ায়, ধীরে ধীরে রিজিকে বরকত আসে।
রিজিক শুধু বেশি টাকা না—কমে সন্তুষ্টি থাকাও রিজিক, মানসিক শান্তিও রিজিক, হালাল পথে চলার তাওফিকও রিজিক।
শেষ কথা, আজ থেকেই এই দোয়াটি পড়া শুরু করুন—
বিশেষ করে সকাল-সন্ধ্যায়…শুধু মুখে না, মন থেকে, বিশ্বাস নিয়ে পড়ুন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তাওফীক দান করুন,,আমীন