Shomy's Creation

Shomy's Creation পাটের হোম ডেকোর পণ্য
হাতের কাজের কাস্টমাইজড গিফট আইটেম
(5)

📢 বড় ঘোষণা! 🎉 কাস্টমাইজ অর্ডারে এবার ০% অ্যাডভান্স পেমেন্ট! ❤️হ্যাঁ, ঠিকই দেখছেন! 🥰আজ থেকে আগামী এক মাস পর্যন্ত আমাদের ...
29/10/2026

📢 বড় ঘোষণা! 🎉 কাস্টমাইজ অর্ডারে এবার ০% অ্যাডভান্স পেমেন্ট! ❤️
হ্যাঁ, ঠিকই দেখছেন! 🥰

আজ থেকে আগামী এক মাস পর্যন্ত আমাদের Shomy's Creation-এ যেকোনো কাস্টমাইজ অর্ডার করতে আপনাকে এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না! 😍

অর্ডার কনফার্ম করুন, পছন্দের প্রোডাক্ট তৈরি করিয়ে নিন এবং হাতে পাওয়ার পর পেমেন্ট করুন! ❤️

সব পেজে কাস্টমাইজ প্রোডাক্ট অর্ডার করতে ফুল পেমেন্ট অথবা নির্দিষ্ট পরিমাণ অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। আমরাও আগে কাস্টমাইজ অর্ডারের ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স নিতাম। কারণ, কনফার্ম করার পর অনেকেই আর প্রোডাক্টটি নিতেন না। এতে আমাদের বেশ কিছু লসও হয়েছে।

তবুও আমরা আবারও আপনাদের বিশ্বাস করে নতুন করে শুরু করতে চাই।

আমাদের রুমালের অর্ডারে যখন থেকে অ্যাডভান্স নেওয়া বন্ধ করেছি, তখন থেকেই আপনাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ! 🥰 তাই ভাবলাম, কাস্টমাইজ অর্ডারের ক্ষেত্রেও একবার এই সুযোগটা দিয়ে দেখি।

কারণ, আমরা আমাদের কাজের মান নিয়ে আত্মবিশ্বাসী! ❤️

আমরা বিশ্বাস করি, আমাদের তৈরি প্রোডাক্ট হাতে পাওয়ার পর ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে। আর সেই বিশ্বাস থেকেই আপনাদের ওপর ভরসা করে এই উদ্যোগ নেওয়া।

তবে একটা কথা! 🥺
কাস্টমাইজ প্রোডাক্ট একজন ক্রেতার পছন্দ, নাম, ডিজাইন ও চাহিদা অনুযায়ী তৈরি করা হয়। তাই অর্ডার কনফার্ম করার পর দয়া করে অর্ডারটি বাতিল করবেন না। কারণ, আপনার জন্য তৈরি করা প্রোডাক্ট অন্য কারও কাছে বিক্রি করা সব সময় সম্ভব হয় না। এতে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়।

আমরা যেমন আপনাদের বিশ্বাস করছি, তেমনি আপনাদের কাছ থেকেও একটু বিশ্বাস ও সহযোগিতা আশা করছি। ❤️

📌 এই অফারটি আপাতত মাত্র এক মাসের জন্য!
এই এক মাসে আপনাদের রেসপন্স কেমন পাই, তার ওপর নির্ভর করবে অফারটি ভবিষ্যতে চালু রাখব কি না।
আপনাদের কাছ থেকে ভালো সাড়া পেলে ইনশাআল্লাহ এই সুবিধা চালু রাখার চেষ্টা করব। আর রেসপন্স আশানুরূপ না হলে হয়তো আবারও আগের নিয়মে ফিরে যেতে হবে।

তাই যারা কাস্টমাইজ হুপ আর্ট, কাপল নেম হুপ আর্ট কিংবা নিজেদের পছন্দমতো কোনো কাস্টমাইজড গিফট তৈরি করাতে চান, এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন!

কোনো অ্যাডভান্স পেমেন্টের ঝামেলা নেই, শুধু আপনাদের ভালোবাসা আর বিশ্বাসটুকু চাই।
আমাদের এই ছোট্ট উদ্যোগকে আপনারা কীভাবে দেখছেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত ও সহযোগিতা আমাদের কাছে অনেক মূল্যবান। 🥰

Shomy's Creation — আপনাদের বিশ্বাসই আমাদের কাজের অনুপ্রেরণা! ❤️🪡

28/10/2026

২০২০ সালে উদ্যোগ শুরু করেছেন কে কে ??এখন টিকে আছেন নাকি ছেড়ে দিয়েছেন ??জানতে চাই

28/10/2026
চারপাশে সবুজ গাছপালা, রঙিন ফুল আর মাঝখানে এমন একটা কাঠের দোলনা—ব্যস্ত জীবনে এর চেয়ে সুন্দর প্রশান্তির জায়গা আর কী হতে ...
28/10/2026

চারপাশে সবুজ গাছপালা, রঙিন ফুল আর মাঝখানে এমন একটা কাঠের দোলনা—ব্যস্ত জীবনে এর চেয়ে সুন্দর প্রশান্তির জায়গা আর কী হতে পারে! 🌸🪴

এক কাপ চা, পছন্দের গান আর এমন একটা দোলনা—ব্যস, মন ভালো করার জন্য এতটুকুই যথেষ্ট! ☕💚

আচ্ছা, আপনার বাসায় এমন একটা দোলনা থাকলে কোথায় রাখতেন? 🤔 🌿
বারান্দায় নাকি ছাদে?

আমরা কিন্ত শুধু হুপআর্ট সেল করি না।বিভিন্ন ধরনের কাঠের দোলনা ও সেল করি।কিন্ত কম পোস্ট করা হয়।অর্ডার এর জন্য ইনবক্স করুন।

বেবির ফটোশুটকে করে তুলুন আরও স্পেশাল! 👶🏻💖বাচ্চার জন্মের পর তার সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে কে না ভালোবাসে...
28/10/2026

বেবির ফটোশুটকে করে তুলুন আরও স্পেশাল! 👶🏻💖
বাচ্চার জন্মের পর তার সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে কে না ভালোবাসে! 🥰

বেবির ফটোশুটের সময় সাধারণ প্রপসের পাশাপাশি ব্যবহার করতে পারেন বাচ্চার নাম ও জন্মের সব ডিটেইলস দিয়ে তৈরি একটি কাস্টমাইজড হুপ আর্ট।

হুপটিতে থাকবে আপনার ছোট্ট সোনামণির নাম, জন্মতারিখ, জন্মের সময়, ওজনসহ প্রয়োজনীয় ডিটেইলস। 💝

ফটোশুটের সময় বাচ্চার হাতে বা পাশে এই হুপটি
রেখে ছবি তুলতে পারেন। আর সেই ছবিটি হয়ে থাকবে আপনার জীবনের অন্যতম সুন্দর একটি স্মৃতি। ❤️
সময়ের সঙ্গে বাচ্চা বড় হবে, কিন্তু তার জন্মের সেই বিশেষ মুহূর্তগুলোর স্মৃতি থেকে যাবে আজীবন। 🥹💕

নিজের বেবির জন্য অথবা প্রিয়জনের নবজাতককে উপহার দেওয়ার জন্য অর্ডার করতে পারেন আমাদের কাস্টমাইজড বেবি হুপ আর্ট।
📩 অর্ডার ও বিস্তারিত জানতে ইনবক্স করুন Shomy’s Creation পেজে।

হুপআর্ট এর সকল ম্যাটেরিয়াল পেয়ে যাবেন সবচেয়ে কম প্রাইস এ।
28/10/2026

হুপআর্ট এর সকল ম্যাটেরিয়াল পেয়ে যাবেন সবচেয়ে কম প্রাইস এ।

নতুন উদ্যোক্তাদের বলছি, এখনো সময় আছে—নিজের পেজকে সময় দিন! ❤️আমি নিজেও এই ভুল করেছি, তাই নিজের অভিজ্ঞতা থেকেই বলছি।ব্যব...
28/10/2026

নতুন উদ্যোক্তাদের বলছি, এখনো সময় আছে—নিজের পেজকে সময় দিন! ❤️
আমি নিজেও এই ভুল করেছি, তাই নিজের অভিজ্ঞতা থেকেই বলছি।
ব্যবসার প্রথম দুই বছর আমি বিভিন্ন গ্রুপে এবং নিজের আইডিতে অনেক সময় দিয়েছি। গ্রুপ থেকে সেল হয়েছে, পরিচিতি বেড়েছে—সবই ঠিক আছে। কিন্তু একটা সময় বুঝতে পারলাম, গ্রুপ আপনার স্থায়ী জায়গা নয়, গ্রুপ আজ আছে কাল না ও থাকতে পারে। আপনার নিজের পেজটাই আপনার ব্যবসার স্থায়ী পরিচয়।

গ্রুপে আজ ভালো রিচ পাচ্ছেন, কাল হয়তো পাবেন না। আজ যে গ্রুপে সেল হচ্ছে, কাল সেখানে সেল নাও হতে পারে। কিন্তু নিজের পেজকে যদি নিয়মিত সময় দেন, ভালো কনটেন্ট তৈরি করেন এবং কাস্টমারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, তাহলে ধীরে ধীরে নিজের একটা পরিচিতি তৈরি হবে।

প্রথম দুই বছর পেজে ঠিকমতো সময় না দিয়ে যে ভুল করেছি, এখন সেটা বুঝতে পারছি। তাই এখন আমি নিজের পেজেই সময় দিই। কোনো আইডি বা গ্রুপে ব্যবসার জন্য আলাদা করে সময় দিই না।
আলহামদুলিল্লাহ, এখন আমার সব সেল নিজের পেজ থেকেই হয়। ❤️

মনে রাখবেন, আপনি যেখানে সময় দেবেন, সেখান থেকেই ফলাফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। সেটা গ্রুপ হোক, আইডি হোক কিংবা পেজ।
তবে দিন শেষে নিজের ব্যবসার নাম, পরিচিতি এবং একটা শক্ত অবস্থান তৈরি করতে চাইলে নিজের পেজকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।

অন্যের জায়গায় নিজের ব্যবসা বড় করার চেয়ে, নিজের জায়গাটাকে বড় করুন। 🌸
আমার সাথে কে কে একমত জানাবেন।

28/10/2026

বর্তমান জেনারেশন এর লাভ সাইন ❤️রুমাল আগের যুগ থেকে বর্তমান যুগ এখন সবার একটি পছন্দের এবং বাজেট ফ্রেন্ডলি গিফট আইটেম। আলহামদুলিল্লাহ সবাই আমাদের হাতের কাজের রুমাল গুলো অনেক বেশি পছন্দ করছেন।

উপহার কি দামি হওয়া জরুরি?কেউ হাজার টাকা খরচ করে উপহার দেন, কেউ নিজের সাধ্যের মধ্যে ছোট্ট কিছু দেন।কিন্তু উপহারের আসল সৌ...
28/10/2026

উপহার কি দামি হওয়া জরুরি?

কেউ হাজার টাকা খরচ করে উপহার দেন, কেউ নিজের সাধ্যের মধ্যে ছোট্ট কিছু দেন।
কিন্তু উপহারের আসল সৌন্দর্য কি তার দামে, নাকি উপহার দেওয়ার অনুভূতিতে? 🥰
আপনার মতামত জানাবেন।

আলহামদুলিল্লাহ্! 👶💖ছোট্ট পরীটার আগমনের সুন্দর মুহূর্তটাকে ফ্রেমে বন্দী করে রাখতে আমাদের এই স্পেশাল Baby Details Hoop Art...
27/10/2026

আলহামদুলিল্লাহ্! 👶💖
ছোট্ট পরীটার আগমনের সুন্দর মুহূর্তটাকে ফ্রেমে বন্দী করে রাখতে আমাদের এই স্পেশাল Baby Details Hoop Art!

🌸 *Details:*
👧 Name: Afrin Nur Hafsa
📅 Date: 18.08.2026 | 03.05.1433 Hijri
⏰ Time: 6:45 PM
⚖️ Weight: 2.600g
📍 Place: DHAKA CMH
👨‍👩‍👧 Princess of Manik & Tama

প্রতিটি সেলাইতে আছে অনেক ভালোবাসা, প্রতিটি ফুলে আছে মায়া। একদিন যখন এই ছোট্ট রাজকন্যা বড় হবে, এই হুপটাই ওকে মনে করিয়ে দেবে সে কতটা আদরের ছিল! 🥺

আপনার আদরের সোনামনির জন্মের স্মৃতিও এভাবে সারাজীবনের জন্য রেখে দিন। কাস্টম নাম, তারিখ, ওজন দিয়ে যেকোনো ডিজাইন করে দেওয়া যাবে।

📩 অর্ডার করতে ইনবক্স করুন Shomy's Creation - এ।
হাতে বানানো, ভালোবাসা দিয়ে বানানো। ❤️

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Shomy's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shomy's Creation:

Shortcuts

Share

Category