Shally's kitchen

Shally's kitchen Cooking is my hobby, and journey with this willpower��

বউ তো কেক পাগল, তাই হাসবেন্ডের কাছে আবদার।  কিন্তু মুখের উপর বউকে না বলে , আমার কাছে কেকটা ওর্ডার করে  তারপর আবার বউকে ন...
27/10/2026

বউ তো কেক পাগল, তাই হাসবেন্ডের কাছে আবদার। কিন্তু মুখের উপর বউকে না বলে , আমার কাছে কেকটা ওর্ডার করে তারপর আবার বউকে না জানিয়ে কেকটা বাসায় সারপ্রাইজ হিসেবে পাঠানো ,,,, পুরো ব্যাপারটাই অনেক রোমান্টিক তাই না 💖❓

মেয়েদের বিয়ের পর সব আবদারের জায়গা তো একটাই --- তা হলো হাসবেন্ড। আর সেটা যদি হাসবেন্ডরা খুব ভালো বোঝে তাহলে সেই স্ত্রী ভাগ্যবতী। মাশা -আল্লাহ, মাশা -আল্লাহ 😘😘😘
ভাইয়া কেকটা ইটালী থেকে পেইজে ওর্ডার করেছেন।

ছোট ক্ষুধা মেটানোর দ্রুত সহজ সমাধান এই  জাদুর বক্সে। একবারে  চকলেটে  টুইটম্বুর 🤤😋
26/10/2026

ছোট ক্ষুধা মেটানোর দ্রুত সহজ সমাধান এই জাদুর বক্সে। একবারে চকলেটে টুইটম্বুর 🤤😋

এই কেকটা নিয়ে ছোট্ট একটা গল্প শেয়ার করি। এই কেকটার ওর্ডার দেওয়ার জন্য আমার এলাকার একজন মুরব্বি খালা আসে ওনার ছেলের বউ...
25/10/2026

এই কেকটা নিয়ে ছোট্ট একটা গল্প শেয়ার করি। এই কেকটার ওর্ডার দেওয়ার জন্য আমার এলাকার একজন মুরব্বি খালা আসে ওনার ছেলের বউ কে নিয়ে। আমাদের অনেক পূর্ব পরিচিত। আমি রীতিমত অবাক হ‌ই। আমি কয়েকদিন একটানা কাজ করে ক্লান্ত ছিলাম আর বিকেলে বেইলী রোডে আমার একটা দাওয়াতের প্রোগ্রাম ছিল বলে,,,,, না করি যে কেকটা দিতে পারবোনা আর ওনাকে বলি আমার কেকের প্রাইস কিন্তু একটু বেশি।

বলে রাখা ভালো ওনারা অর্থনৈতিক ভাবে অতটা স্বচ্ছল না। তো খালাম্মা বলে মা ছোট ছেলেকে বিদেশে পাঠিয়েছি, দোয়া কইরো। ছেলে বিদেশ থেকে ফোন দিয়ে বলেছে যেনো তোমার কাছ থেকেই কেক নেই। দেশে থাকাকালীন ও নাকি তোমার হাতের বানানো কেক খাইছে ওর বন্ধুরা তোমার থেকে কেক নিয়েছিলো। অনেক রিকোয়েস্টে ওনাদের কেকের ওর্ডার নেই। তো ওনার ছেলের বউ বলে ভাবী কেকের পাউন্ড কত? আমি বলি ***এত। ওনারা ২ পাউন্ড চকলেট কেক করে দিতে বলে । আর উপরে কিছু সুন্দর ডিজাইন করে দিতে বলে যাতে বাচ্চাটা খুশী হয় । আমি আর টোটাল ২ পাউন্ডের বিল একসাথে বলিনি কথায় কথায় ।
কিন্তু যখন কেকের কাজটা করছিলাম তখন বারবারই মনে হচ্ছিল আচ্ছা ওনারা কি বুঝতে পারলো দুই পাউন্ড কেকের দাম যে এতো টাকা পড়বে ।
ঠিক যা ভাবছিলাম তাই হলো , খালাম্মা আসলো কেক নিতে। আমার কাজ তখনো শেষ হয়নি ওনাকে যখন বললাম খালাম্মা দুই পাউন্ড কেকের দাম **** এতো আসছে ওনার এক্সপ্রেশন দেখেই সন্দেহ সত্যি হলো। ওনি মুখে কিছু বলে নাই।
পরে ওনার ছেলের বউ এসে কেকটা দেখে খুশি হলো ঠিকই কিন্তু আমাকে কি বলবে বুঝে উঠতে পারছে না,,,,,আমি ব্যাপারটা বুঝতে পারলাম তখন বউটা বললো আমরা তো কখনও এতো দামী কেক ওর্ডার করিনি। আমি বুঝলে ওর্ডার করতাম না। আমি বললাম ঠিক আছে সমস্যা নাই, ওরা খুব লজ্জা পেয়ে আমার হাতে একটা টাকা দিয়ে বললো ভাবী এতটুকু জোগাড় করতে পারছি , আপনি রাগ করেন নাই তো? আমি মেয়েটাকে কাছে এনে জড়িয়ে ধরলাম আর বললাম ঠিক আছে যাও সমস্যা নাই আমার জন্য দোয়া রাইখো।
আমাদের সাথে এমন অনেক ঘটনাই ঘটে, অনেক কিছু হয়তো শেয়ার করা হয় না কিন্তু এই ঘটনাটা কেন যেন আপনাদের সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। মেয়েটার ঐ মলিন হাসি আমার চোখের সামনে ভেসে ওঠে বারবার।

হাসবেন্ড প্রোগ্রামার, সারাদিন  কম্পিউটার , মাউস, কিবোর্ড,  হেডফোন নিয়ে থাকেন!  তাই ভাইয়ার জন্মদিনে আপু চেয়েছিলেন  কেক...
24/10/2026

হাসবেন্ড প্রোগ্রামার, সারাদিন কম্পিউটার , মাউস, কিবোর্ড, হেডফোন নিয়ে থাকেন! তাই ভাইয়ার জন্মদিনে আপু চেয়েছিলেন কেকের মধ্যে এই সব কিছুর একটা কম্বিনেশন থাক। আর বাচ্চাদের চকলেট খুব পছন্দ ,, আপু বলেছিল কিছু চকলেট এক্সট্রা দিয়ে দিতে,,,,,,তাই কেকের সাইডে চকলেট গুলো লাগিয়ে দিয়েছিলাম। কেকটা নিয়ে খুব টেনশনে ছিলাম কিভাবে সবকিছু করবো কিন্তু শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো হয়েছিল। আর আপুর‌ও বেশ পছন্দ হয়েছিল। ওনারা আমার রিপিট ক্লাইন্ট।
কেকটা বনশ্রীতে গিয়েছিল।

তাবিবের ফুটবল থিম পছন্দ।কাস্টমার ডিজাইনের পুরো স্বাধীনতা দিয়েছিলেন। তাই খুব বেশি কিছু না করে সিম্পলের মধ্যেই করে ফেললাম...
23/10/2026

তাবিবের ফুটবল থিম পছন্দ।
কাস্টমার ডিজাইনের পুরো স্বাধীনতা দিয়েছিলেন। তাই খুব বেশি কিছু না করে সিম্পলের মধ্যেই করে ফেললাম এই কিউট ডিজাইনটা। 💝
আপনাদের কাছে কেমন লেগেছে কিউট কেকটা?

Sweet moments deserve sweeter treats. ✨ ❤️              Shally's kitchen s
19/10/2026

Sweet moments deserve sweeter treats. ✨ ❤️

Shally's kitchen s

Genius! 🧡⚙️“Where Skills Rise, Genius Shines! 🎂⚙️”দক্ষতার ছোঁয়া, উদ্ভাবনের গল্প আর আগামীর সম্ভাবনা—সবকিছুর মিষ্টি এক উদ...
18/10/2026

Genius! 🧡⚙️

“Where Skills Rise, Genius Shines! 🎂⚙️”
দক্ষতার ছোঁয়া, উদ্ভাবনের গল্প আর আগামীর সম্ভাবনা—সবকিছুর মিষ্টি এক উদযাপন!

আপনাদের সুন্দর মুহূর্তগুলো আরও মধুর করে তুলতে ** Shally's kitchen ** সবসময় পাশে আছে ভালোবাসা আর যত্ন নিয়ে। 🤍

কেকের প্রতিটি সাজে থাকুক আন্তরিকতা, আর প্রতিটি আয়োজনে জমে উঠুক প্রিয়জনদের হাসি।

📩 আপনার বিশেষ আয়োজনের জন্য কেক অর্ডার করতে ইনবক্স করুন Shally's kitchen এ 💌

4 pound+
Vanilla Cake
Alhamdulillah ❤️

শুভ সকাল
18/10/2026

শুভ সকাল

জিনিস পত্রের দাম বাড়ছে এজন্য কি মুরগিও বড় ডিম পাড়া বন্ধ করে দিলো ভাই ❓🐸😅বড় ডিম এখন পাওয়াই যায় না দোকানগুলোতে। ৬০ ট...
15/10/2026

জিনিস পত্রের দাম বাড়ছে এজন্য কি মুরগিও বড় ডিম পাড়া বন্ধ করে দিলো ভাই ❓🐸😅
বড় ডিম এখন পাওয়াই যায় না দোকানগুলোতে। ৬০ টাকা করে হালি নিলো আজকে 😥

Princess fairy ✨💜অনেক তাড়াহুড়ো করে কাজ করাতে  গিয়ে একটা বড় ভুল চোখে পড়েনি। যে  ছেলেটা ছবিটা প্রিন্ট করে  সে ভুল করে...
14/10/2026

Princess fairy ✨💜

অনেক তাড়াহুড়ো করে কাজ করাতে গিয়ে একটা বড় ভুল চোখে পড়েনি। যে ছেলেটা ছবিটা প্রিন্ট করে সে ভুল করে একটা উইংস উল্টো করে দিছে,ছেলেটিও খেয়াল করেনি আর আমিও।😥 টপারগুলো বসানোর সময় খেয়াল করেছি বিষয়টি,,,,,,, সেই সময় মাথায় হাত। এদিকে কেকটাও দেওয়ার সময় হয়ে গেছিলো। হাতে সময় ছিল না দেখে পরে এভাবে উল্টা বসায়ে পাঠাইয়া দেই,,,,, ভাগ্যিস ক্লাইন্ট খুব কাছের মানুষ ছিলো । এমন ভুল না হলে কেকটা দেখতে আরও অনেক সুন্দর হতে পারতো 😅🐸
আলহামদুলিল্লাহ রিভিউ কিন্তু খুব ভালো ছিল 🤗

Address

Sahibazar, Pagla
Narayanganj
1400

Telephone

01700675388

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shally's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shally's kitchen:

Shortcuts

Share