ER Cooking Studio

ER Cooking Studio Cooking is my passion,Cooking is my emotion!Cooking is my love❤️
(1)

 #প্রেগনেন্সি #প্রেগনেন্সি বড় অদ্ভুত একটা সময়। এসময় কারো ভালোবাসা পাওয়া মানে দুনিয়ায় আপনি সবচেয়ে সুখী মানুষ। আর যদি হাজব...
27/10/2026

#প্রেগনেন্সি #
প্রেগনেন্সি বড় অদ্ভুত একটা সময়।
এসময় কারো ভালোবাসা পাওয়া মানে দুনিয়ায় আপনি সবচেয়ে সুখী মানুষ। আর যদি হাজবেন্ডকে সবসময় পাশে পেয়ে থাকেন আর আপনার হাজবেন্ড যদি সাপোর্টিভ হয় তাহলে দুনিয়ায় আপনার কাছে এক টুকরো জান্নাতের সুখ মনে হবে।প্রেগনেন্সিতে আপনাকে যদি কেউ কখনো আঘাত দিয়ে থাকে কিংবা মনে কষ্ট দিয়ে কথা বলে তাহলে সেই কষ্ট আজীবন মনে থাকে আবার কেউ যদি আপনাকে একটু ভালোবাসে, যত্ন নেয়,খোঁজ রাখে সেই কথাটাও সারাজীবন মনে থাকে।এ সময়ের পাওয়া অবহেলা, অযত্ন,অপমান সেই মেয়েটি কখনোই ভোলে না। এমনকি হয়তো কোন প্রিয় জিনিস খেতে ইচ্ছে হয়েছিলো কিন্তু সেটা তাকে কেউ খাওয়াইনি এই ছোট্ট বিষয় টাও সে কখনো ভোলে না। এই সময়ে একটা মেয়ের উপর দিয়ে ঝড় বয়ে যায়। সে না চাইতেও অনেক সময় হয়তো রাগ করে কিংবা রুক্ষ মেজাজি হয়ে যায় যা অনেকেই মেনে নিতে পারে না।সে বুঝে উঠতেও পারে না কেনো সে রেগে যাচ্ছে হয়তো সে চেষ্টা করে নিজেকে সংযত রাখার কিন্তু পারে না।তার একমাত্র কারণ হরমোনাল ইমব্যালেন্স,এছাড়া শরীর ভারী,পায়ে ব্যাথা, তলপেটে ব্যাথা,আগের সিজার থাকলে সেলাইয়ে টান,হাটাচলায় কষ্ট এমনকি শুয়ে থাকলেও কষ্ট,ডান কাত বাম কাত ঘুরতেও কষ্ট চিত হয়ে শুইতেও পারা যায় না।কি অদ্ভুত না?এত কষ্টের সময় পার করা যে কি কষ্ট সেটা শুধুমাত্র একজন প্রেগনেন্সি মহিলাই বোঝে।দয়া করে আপনার পরিবারে যদি কোন প্রেগনেন্সি মহিলা থেকে থাকে,তাহলে তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তত তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন তবুও তার সাথে খারাপ ব্যবহার করবেন না প্লিজ...!
এই সময়ে প্রেগনেন্সি কালীন একজন মহিলা নানা দুশ্চিন্তা করে থাকেন,হয়তো কারো সাথে শেয়ার করতেও পারেন না তাই অকারণে তাকে মানসিক কষ্ট দেবেন না।

ছবি :আইসক্রিম কেক

16/10/2026

কিছু মানুষ মারা যাওয়ার পরে আমরা যেভাবে তাদের স্মৃতি আকড়ে বেঁচে থাকি,ঠিক তেমনই কিছু মানুষ বেঁচে থাকার পরও আমরা তাদের সাথে কাটানো অতীত এর ভালো কিছু সময়,মুহূর্ত কিংবা সুন্দর ঘটনা নিয়ে মনে রাখি।তারা হঠাৎ করেই চিরতরে সরে যায়,তাদের কখনোই আপনার কথা মনে পড়বে না এমনকি তাঁদের সাথে কিছুক্ষণ কথা বলতে চাইলেও ব্যস্ততা দেখাবে।তারা ব্যস্ত থাকুক তবুও ভালো থাকুক।

মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব।এই মানুষের মধ্যে ফর্সা,শ্যামলা কিংবা কালো কখনো লম্বা, খাটো কিংবা বে...
18/09/2026

মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব।এই মানুষের মধ্যে ফর্সা,শ্যামলা কিংবা কালো কখনো লম্বা, খাটো কিংবা বেটে আবার কখনো মোটা কিংবা চিকন।কিন্তু কোনটাই কিন্তু আমাদের হাতে নেই।একবার কি ভেবে দেখেছেন? যদি আপনার জন্মের সময় সুযোগ থাকতো আপনার বাবা মায়ের হাতে যে, তাদের পছন্দ মতো আপনার জন্ম হবে,তাহলে কি তারা কখনো কালো বা শ্যামলা সন্তান টাকে কিংবা খাটো বা বেটে সন্তান টাকে বেছে নিতো?হয়তো কখনোই না।
আর যদি আপনার নিজেকে সুযোগ দিতো তাহলে হয়তো আপনি নিজেকেও সর্বোত্তম সুন্দর হিসেবেই তুলে ধরতেন।কিন্তু আমাদের মহান আল্লাহ তা আলাই তো সর্বোত্তম পরিকল্পনাকারী।তাহার সৃষ্টির ভুল ধরার ক্ষমতা কি আমরা রাখি?কখনোই না।
কিন্তু তারপরও আমাদের সমাজে কেনো বাবা মায়েরা তাদের পাঁচ টা সন্তানের মধ্যে ভেদাভেদ করে,কে বেশি ফর্সা,কে বেশি সুন্দর কে বেশি লম্বা।কেনো তাদের ভালোবাসা সমান হয় না,কেনো বৈষম্য করা হয়।
শারিরীক গঠনের উপর তো আমাদের কারো হাত নেই।
কেনো তাদের ভালোবাসা সন্তানের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে?
বাবা মা হয়তো তার পাঁচ সন্তান এর মধ্যে পছন্দ মতো কাউকে বেছে নিতে পারে,বেশি ভালোবাসতে পারে।
সন্তান কি কখনো বাবা মাকে পছন্দ করে বেছে নিতে পারে???

ছবি :আমের মিষ্টি আচার

জন্মের পর থেকেই আমরা বাবা মায়ের ওপর নির্ভরশীল।সেই খাওয়া থেকে ঘুম কিংবা পটি করা থেকে গোসল সব কিছু তেই বাবা-মায়ের ওপর নির্...
27/08/2026

জন্মের পর থেকেই আমরা বাবা মায়ের ওপর নির্ভরশীল।সেই খাওয়া থেকে ঘুম কিংবা পটি করা থেকে গোসল সব কিছু তেই বাবা-মায়ের ওপর নির্ভরশীল।হাঁটতে না পারা সন্তান টা কিন্তু প্রথম হাঁটাই শেখে তার বাবা মায়ের হাত ধরে।ছোট বেলায় যে কোন প্রয়োজনেই আমরা বাবা মায়ের ওপর নির্ভরশীল।কোন কিছু একটা কিনতে হলেও কিন্তু আমরা বাবা মায়ের কাছে টাকার জন্য হাত পাতি। এমনকি কোন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যও আমরা তাদের ওপরই নির্ভর করি।
বাবা মা যে আমাদের ছোট থেকে কষ্ট করে মানুষ করছে এটা কিন্তু তাদের কাছে বোঝা মনে হয় না,তারা কিন্তু এই কাজ গুলো ভালোবাসা থেকেই করে।
একই ভাবে প্রকৃতির নিয়মে বাবা মাও এক সময় বৃদ্ধ হয়।তারা অনেকে অবসর নেয় চাকরি জীবন থেকে।তারা কখনো অসুস্থ হয়ে যায়,অনেক কিছু ভুলে যায়।কখনো হয়তো ঠিক মতো হাঁটতে পারে না,কখনো বা বিছানায় পড়ে যায়।এমনও হয় তারা প্রসাব পায়খানার কথা টাও বলতে পারে না,বিছানাতেই করে ফেলে।তাছাড়া অনেকে ঠিক মতো গোসল বা খাওয়া দাওয়া টাও করতে পারে না।একসময় তাদেরকেও সন্তানের ওপর নির্ভর করতে হয়।হয়তো কোন প্রয়োজনে টাকা চাইতে হয়।হয়তো নিজের অসুস্থতার চিকিৎসার জন্য।
এতে লজ্জার কিছুই নেই,এতে অসম্মানের কিছু নেই,এতে অপমানিত হওয়ার ও কিছু নেই।আপনার সন্তান আপনি তার ওপর নির্ভর করবেন এতে তো কোন সমস্যা হওয়ার কথা নয়।বরং এটা তো সম্মানের যে আপনাকে দেখার জন্য আপনার সন্তান রয়েছে।পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যার কোন সন্তান নেই।আলহামদুলিল্লাহ! যে আল্লাহ আপনাদের সন্তানহীন রাখে নাই।
আপনার নিজের সন্তান রেখে আপনি কি কখনো অন্যের ওপর নির্ভরশীলতাকে সম্মানের মনে করেন,কখনোই না।আপনার সন্তান যদি আপনাদের ভালোবেসে থেকে তাহলে বাবা মায়ের ওপর দায়িত্ব টা সে ভালোবাসা থেকেই পালন করবে,তার কাছে কখনোই তা বোঝা মনে হবে না।
রাব্বির হাম হুমা কামা রব্বায়ানী ছগীরা।

বিঃদ্রঃ ছবিতে কোকোনাট চিজ কেক
রেসিপি চাহিয়া লজ্জা দিবেন না।

হাতের ৫টা আংগুল যেমন সমান হয় না...!বাবা মার কাছে সব সন্তান ও হয়তো সমান হয় না।বিঃদ্রঃ ছবিতে মিনি সিংগাড়া,চিকেন রোল ও চিকে...
17/08/2026

হাতের ৫টা আংগুল যেমন সমান হয় না...!
বাবা মার কাছে সব সন্তান ও হয়তো সমান হয় না।

বিঃদ্রঃ ছবিতে মিনি সিংগাড়া,চিকেন রোল ও চিকেন টিক্কা।

পরে?আর কত পরে?পরে বয়স বাড়ে,দায়িত্ব বাড়ে,ইচ্ছেগুলো মরে যায়,পরে আর কিছুই করা হয় না!বিঃদ্রঃ ছোট্ট ছোট্ট বেগুন ভাজা 😜
18/07/2026

পরে?
আর কত পরে?
পরে বয়স বাড়ে,দায়িত্ব বাড়ে,
ইচ্ছেগুলো মরে যায়,
পরে আর কিছুই করা হয় না!

বিঃদ্রঃ ছোট্ট ছোট্ট বেগুন ভাজা 😜

টিপা বা টিপটিপা ফল (বৈজ্ঞানিক নাম: Flacourtia jangomas) একটি টক-মিষ্টি স্বাদের দেশীয় ও অপ্রচলিত ফল。 পাকার পর হাত দিয়ে ট...
06/06/2026

টিপা বা টিপটিপা ফল (বৈজ্ঞানিক নাম: Flacourtia jangomas) একটি টক-মিষ্টি স্বাদের দেশীয় ও অপ্রচলিত ফল。 পাকার পর হাত দিয়ে টিপে নরম করে খেতে হয় বলে একে 'টিপা ফল' বলা হয়। এটি এলাকাভেদে পেলাগোটা, টরফই বা লুকলুকি নামেও পরিচিত।
আপনার এলাকায় এই ফলটি কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন।

15/05/2026


#চা
#চাগরম
#চাপাতা

কোয়েল পাখির গোশত দিয়ে নতুন আলু রান্না... #কোয়েলেরগোশতদিয়েআলুরান্না #কোয়েলেরগোশ #কোয়েলপাখিরগোশরান্না #আলুদিয়েকোয়েলেরগোশরা...
05/05/2026

কোয়েল পাখির গোশত দিয়ে নতুন আলু রান্না...
#কোয়েলেরগোশতদিয়েআলুরান্না
#কোয়েলেরগোশ
#কোয়েলপাখিরগোশরান্না
#আলুদিয়েকোয়েলেরগোশরান্না



 #ডিনারসেট  #ডিনারটাইম        #আড়ংডিনারসেট #আড়ং  ゚viralシfypシ゚
01/05/2026

#ডিনারসেট #ডিনারটাইম

#আড়ংডিনারসেট
#আড়ং ゚viralシfypシ゚

Address

Modina Market
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when ER Cooking Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby home improvement businesses