18/10/2025
বাংলার গ্রামীণ ঐতিহ্যে আজকের দিনটি বিশেষ ভাবে পরিচিত — গাড়ু সংক্রান্তি নামে।
লোককথায় আছে — “গাড়ুর দিনে গাড়ু খাও, রোগ ব্যাধি দূরে যাও।”
এই দিনে পূজিত হন গাড়ু দেবতা, যিনি ঘর থেকে দূর করেন সব অশুভ ও রোগ-বালাই। ধানের গর্ভধারণ কালে ধানকে পোকা মাকড় জনিত ক্ষতির হাত থেকে বাঁচাতে এই দিনে পালিত হয় নল সংক্রান্তির উৎসব।
“নল” মানে হচ্ছে নলখাগড়া বা কাশ জাতীয় জলজ ঘাস। আশ্বিন সংক্রান্তির দিনে এই নলগাছকে কেন্দ্র করে এক বিশেষ পূজা ও লোকআচার পালিত হয়, যাকে বলা হয় নল উৎসব। নল এর সাথে অঞ্চল ভেদে বাধা হয় হলুদ, তুলসী, বেলপাতা। উঠোনে বা ক্ষেতের ধারে পুঁতে দেওয়া হয় এই নল বাধার পর। এই উৎসব প্রকৃতি, ধান, জল ও ভূমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক রূপ। কৃষিজীবী সমাজ মনে করে — নল উৎসবের মাধ্যমে তারা ভবিষ্যৎ ফসলের মঙ্গল কামনা করে।
আজকের এই দিনের মূল আকর্ষণ — গাড়ু ডাল।
বিভিন্ন ডাল — মুসুর, মুগ, কলাই, ছোলা, বুট — এর সঙ্গে কুমড়ো, পটল, বেগুন, শাক,মেটে আলু, শাপলা, শালুক, চালতা,মূলো, থোড়, শালুক,চালকুমড়ো, গাঁঠিকচু,ওল, রাঙা আলু, সিম, ডাঁটা,লাউ,শোলা কঁচু, তেঁতুল, জলপাই, কাঁচা হলুদ, নারকেল মিশিয়ে ঘি ছড়িয়ে তৈরি হয় এই ঐতিহ্যবাহী রান্না।
এক পাত্রে মিশে যায় শরতের প্রাচুর্য, মাটির ঘ্রাণ আর বাংলার ঐক্যের প্রতীক।
এদিনের এই ডাল খাওয়ার পেছনে রয়েছে এক স্বাস্থ্যগত বিশ্বাসও —
মৌসুম বদলের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই বহুশস্য মিশ্রণ।
আশ্বিনে রান্দে কার্তিকে খায়,
যে বর মাগে সেই বর পায়।
গাড়ুর ডাল, ভাত রান্না করে রাখা হয়, খাওয়া হয় পরের দিন। পালন হয় গাসসীর ব্রত।
গাসসী” বা “গাশসী মা” কে ফসল ও গৃহরক্ষাকারী দেবী হিসেবে মানা হয়।এই ব্রত মূলত গ্রামীণ গৃহবধূরা আশ্বিন সংক্রান্তির দিনে পালন করেন, যাতে ঘরে অন্ন-সমৃদ্ধি থাকে,পরিবার অশুভ শক্তি ও রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকে,এবং নতুন ধান ওঠার আগের সময়টা শান্তি ও স্থিতি নিয়ে আসে।
আশ্বিন সংক্রান্তিতে বাংলার বহু অঞ্চলে ভিন্ন ভিন্ন লোকাচার ও আঞ্চলিক উৎসবের অন্যতম হলো ঝাপান উৎসব, যা মূলত দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম বঙ্গের কিছু গ্রামীণ এলাকায়, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া প্রভৃতি জেলায় প্রচলিত।
এই উৎসবে সাপুড়ে সম্প্রদায়ের লোকেরা (বিশেষত বিন বা বেদে সম্প্রদায়) জীবন্ত সাপ নিয়ে খেলা দেখান, আর সেটিই ঝাপান নামে পরিচিত।লোকবিশ্বাস অনুযায়ী, এই দিনে মনসা দেবী, অর্থাৎ সাপের দেবীকে সন্তুষ্ট করার দিন।
গ্রামীণ সমাজে মনে করা হয়, এই দিনে সাপের উপাসনা করলে সাপের দংশন থেকে রক্ষা পাওয়া যায় এবং ঘরে শুভ ফল ও সমৃদ্ধি আসে।
আশ্বিন সংক্রান্তি /গাড়ু সংক্রান্তি / নল সংক্রান্তি/ ডাক সংক্রান্তি – বাংলার মাটির ঘ্রাণে এক উৎসব।
ছবিতে আজকের রান্না করা গাড়ুর ডাল।
আজও বাঙালির রান্নাঘরের ঐতিহ্য আর সংস্কৃতির গল্প বাঁচিয়ে রাখার এক নাম।
স্বাদের সঙ্গে ঐতিহ্যের ছোঁয়া – এটাই আমাদের প্রতিশ্রুতি। 💫
📍Address: Durganagar,Kolkata | Call: +91 9836570303]
#গাড়ু_সংক্রান্তি #গাড়ু_ডাল
#লোকসংস্কৃতি #বাংলার_ঐতিহ্য