10/19/2026
কিছু তারিখ ক্যালেন্ডারের পাতায় আসে,
আবার সময়ের সঙ্গে চলে যায়…
কিন্তু কিছু তারিখ ও দিন হৃদয় থেকে
কোনোদিন মুছে যায় না। 💔
আমাদের জীবনে ৭ ও ১৬ তারিখ —
তেমনই দুটি তারিখ।
এই তারিখগুলোর সঙ্গে জড়িয়ে আছে
আমাদের জীবনের সবচেয়ে
প্রিয় দুজন মানুষকে
হারানোর স্মৃতি।💔
তিন মাস ধরে
বাবার সেই মায়াভরা “মা” ডাকটি শুনি না।
সাফওয়ানও আর শুনতে পায় না
তার প্রিয় নানুর সেই আদরের “নানু ভাইয়া” ডাক।
৭ই মার্চ,
সাফওয়ানের বাপি
মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে
আমাদের ছেড়ে চলে গেছেন।💔
তাঁর চলে যাওয়ার চার মাস পর,
১৬ই জুলাই—
আমার বাবাও
আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।💔
তাঁরা দুজনেই ছিলেন
আমাদের ছায়া ও অভিভাবক। 😢
আজ সাফওয়ানের বাপিকে ছাড়া
সাত মাস দশ দিন,💔
আর বাবাকে ছাড়া
তিন মাস পার হয়েছে।😢
কিন্তু কিছু কষ্ট সময়ের সঙ্গে কমে না। 🙈
বরং প্রতি মাসে ৭ ও ১৬ তারিখ ফিরে এলে
হারানোর বেদনা …
সেই দিনগুলোর সঙ্গে জড়িয়ে থাকা সব কষ্ট,
সব স্মৃতি আবার নতুন করে
মনে পড়ে যায়। 💔
মা-ছেলে দুজনেই ভীষণ মিস করি
সাফওয়ানের বাপির সেই কণ্ঠ—❤️
যে কণ্ঠে সাফওয়ানকে ডাকত, “সাফওয়ান বাপি”,
আর আমাকে ডাকত, “সাফওয়ানের মাম্মি”। 💔
এই ডাকগুলো এখন আর শুনতে পাই না,
খুব ইচ্ছা করে …😢
কিন্তু প্রতিটি ডাক আমাদের হৃদয়ে কতটা
গভীরভাবে জড়িয়ে আছে,
এই অনুভূতিটা শুধু আমাদের মতো যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন,
তারাই হয়তো সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন।💔
তাই সবার উদ্দেশ্যে বলছি —
যাদের বাবা-মা এখনো বেঁচে আছেন,
তাঁদের সময় দিন, ভালোবাসুন, যত্ন নিন।
মনের কথা বলুন, তাঁদের পাশে থাকুন।🤲
কারণ একবার তাঁরা চলে গেলে চাইলেও আর
ফিরে পাওয়া যায় না,
অনেক না-বলা কথাও আর বলা হয় না।💔😢
হে আল্লাহ,
সকল সন্তানকে তাদের বাবা-মাকে ভালোবাসা,
সম্মান ও সেবা করার তাওফিক দান করুন। 🤲
আর যাঁরা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন,
তাঁদের ক্ষমা করে
জান্নাতুল ফেরদৌস নসিব করুন!🤲
“রব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সগীরা।”🤲
ইয়া আল্লাহ,
আমাদের মা-ছেলেসহ সবাইকে
আপনার রহমতের ছায়ায়
বাকি জীবনটা পার করার শক্তি দিন।🤲
আমিন ,
ইয়া রাব্বাল আলামিন। 🤲
Mousumi USA