23/10/2026
✳️রেসিপি নম্বর -২
🐟🐟আজ আমি আপনাদের সাথে একটি মাছের রেসিপি শেয়ার করব 😜
➡️আমি রেসিপি টি করেছি সামুদ্রিক নোনা পানির রূপচাঁদা মাছ দিয়ে।
➡️রেসিপির নামঃ " রূপচাঁদা মাছের মাসালা "
➡️উপকরণ ও পরিমাণঃ
১) রাধুঁনী খাটি সরিষার তেল ১/২ কাপ
২)টক দই ২ টেবিল চামচ
৩)রূপচাঁদা মাছ ২পিস ১/২ কেজি
৪)লবণ পরিমাণ মতো
৫) চিনি সামান্য পরিমাণ
৬)পানি ৩ টেবিল চামচ
৭)লেবুর রস ২ টেবিল চামচ
৮)গাজর স্লাইস, ধনেপাতা, কাঁচা মরিচ ও বিটরুট স্লাইস (পরিবেশনের জন্য পরিমাণ মতো )
৯)পিয়াজ বাটা ১/৪ কাপ
১০)পিয়াজ বেরেস্তা ১ টি
১১)রসুন বাটা ২ টেবিল চামচ
১২)আদা বাটা ১ টেবিল চামচ
১৩)জিরা বাটা ১ টেবিল চামচ
১৪)ধনিয়া বাটা ১ টেবিল চামচ
➡️প্রস্তুত প্রণালীঃ
১) প্রথমে মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।
২)ছুরি দিয়ে দুপাশে হালকা কেটে নিয়েছি।
৩)এরপর পেঁয়াজ, রসুন, আদা, জিরা, মরিচ গুড়া, হলুদ গুঁড়া, টকদই, লেবুর রস ও সামান্য চিনি দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। মসলার পেস্ট মাছে মাখিয়ে এক ঘন্টা রেস্টে রেখেছি। এরপর প্যানে সরিষার তেল দিয়ে গরম তেলে মাছগুলো দিয়ে হালকা আচেঁ রান্না করেছি ১৫ মিনিট। মাঝে মাঝে মাছের গায়ে মসলা ব্রাশ করে দিয়েছি। একপাশে কুক হয়ে গেলে অন্য পাস উল্টিয়ে দিয়েছি। আবারো কুক করেছি পনেরো মিনিট। মোট ৩০ মিনিটে সুন্দর ভাবে রান্না হয়ে গেল। শেষে হাফ টেবিল চামচ লেবুর রস দিয়ে নামিয়ে দিব। মাছের উপরে দিব পেঁয়াজ বেরেস্তা। (যদিও ফিস ফ্রাই এ ব্রেরেসতা ব্যবহার করা হয় কিন্তু আমার কাছে মাসালায় ও বেরেসতা ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি)
৪)বাঙালিয়ানা লুক আনার জন্য ধনেপাতা, গাজর, কাঁচামরিচ কুচি ও বিটরুট দিয়ে পরিবেশন করব দারুন স্বাদের" রূপচাঁদা মাছের মাসালা "
গরম ভাত কিংবা পোলাও এর সাথে এটা খুবই মজাদার দারুণ ভালো লাগার মত একটি রেসিপি। 🐟🐟😜😜😜😜