18/10/2025
আজকের এই আগুন শুধু বিমানবন্দরের দেয়াল পুড়ায়নি- পুড়েছে অসংখ্য মানুষের আশা, ঘামের ফসল, আর দেশের অর্থনীতির প্রাণস্পন্দন।
কার্গো ভিলেজের আগুনে জ্বলেছে রপ্তানিকারকের স্বপ্ন, ক্ষুদ্র ব্যবসায়ীর ভরসা, প্রবাসীর কষ্টের টাকা। এই আগুন নিভে যাবে একসময়, কিন্তু তার ধোঁয়া রয়ে যাবে দেশের হৃদয়ে....
রয়ে যাবে অব্যক্ত কান্না, হারানো পণ্যের হিসাব, আর অদৃশ্য ক্ষতির ভার।