Adina's Balcony

Adina's Balcony Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adina's Balcony, Home & Garden Website, Dhaka.

10/02/2025

🩷 Valentine's Offer🩷
🩷 Inbox for Order 🩷

10/02/2025
🌱 জৈব কীটনাশক হিসেবে নিম খৈল আপনার ছাদ বাগানের প্রাকৃতিক বন্ধু 🌱📌 আপনার ছাদ বাগানকে রাসায়নিক মুক্ত, স্বাস্থ্যকর, এবং টে...
10/12/2024

🌱 জৈব কীটনাশক হিসেবে নিম খৈল আপনার ছাদ বাগানের প্রাকৃতিক বন্ধু 🌱

📌 আপনার ছাদ বাগানকে রাসায়নিক মুক্ত, স্বাস্থ্যকর, এবং টেকসই রাখতে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে নিমখৈল ব্যবহার করুন। এটি একটি কার্যকর প্রাকৃতিক সমাধান , এবং পরিবেশবান্ধব, যা আপনার গাছকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

📌 নিম খৈল কী এবং এটি কেন ব্যবহৃত হবে?
- নিম খৈল হল নিম বীজ থেকে তেল বের করার পর বেঁচে থাকা অংশ।
- এটি প্রাকৃতিক কীটনাশক এবং সার হিসেবে কাজ করে।
- নিম খৈল ক্ষতিকারক কীটপতঙ্গ যেমন নেমাটোড, সাদা পোকা এবং মাটির পোকা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর।

📌 নিম খৈল ব্যবহারের পদ্ধতি:

✅ মাটির সঙ্গে মেশানো:
- প্রতি কেজি মাটিতে ২০-৫০ গ্রাম নিম খৈল ভালোভাবে মিশিয়ে দিন। এটি গাছের গোড়ার চারপাশে কীটপতঙ্গের আক্রমণ রোধ করবে।

✅ পানির সঙ্গে সেচ:
- ১০০ গ্রাম নিম খৈল ১ লিটার পানিতে ২৪ ঘণ্টা ভিজিয়ে রেখে মিশ্রণটি ছেঁকে গাছের গোড়ায় সেচ দিন। এটি মাটির উর্বরতা বাড়াবে এবং পোকামাকড় দূর করবে।

✅ গুঁড়া ছিটানো:
- নিম খৈল গুঁড়া সরাসরি গাছের গোড়ায় ছিটিয়ে দিন। এটি ধীরে ধীরে মাটিতে মিশে গিয়ে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে।

📌 নিম খৈলের উপকারিতা:
🌿 মাটির উর্বরতা বাড়ায়।
🌿 ক্ষতিকারক পোকামাকড় দূর করে।
🌿 গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
🌿 প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব।
🌿 রাসায়নিকের ক্ষতিকর প্রভাব এড়িয়ে গাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে।

🥔 আলুর খোসা দিয়ে জৈব তরল সার তৈরি পদ্ধতি।আপনি কি ছাদ বাগানিদের একজন? এই নিবন্ধে আমরা আপনাকে বিনা খরচে আলুর খোসা থেকে সার...
10/12/2024

🥔 আলুর খোসা দিয়ে জৈব তরল সার তৈরি পদ্ধতি।

আপনি কি ছাদ বাগানিদের একজন? এই নিবন্ধে আমরা আপনাকে বিনা খরচে আলুর খোসা থেকে সার তৈরির একটি সহজ পদ্ধতি দেব। যারা ইতিমধ্যে জৈব চাষ শুরু করেছেন বা ইতিমধ্যেই আগ্রহী তাদের জন্য কম্পোস্ট তৈরি করা এবং মাটির উর্বরতা বাড়াতে এটি ব্যবহার করা একটি চমৎকার ধারণা। এটি উদ্ভিদের পুষ্টি সরবরাহ করার সবচেয়ে সুবিধাজনক উপায়।

✅আলুর খোসায় প্রচুর পরিমাণে পটাসিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাসএবং ম্যাগনেসিয়াম রয়েছে, যা গাছগুলিতে পুষ্টি সরবরাহ করে।

👉সার তৈরি পদ্ধতি:

📌এক লিটার পানিতে এবং ১০০-১৫০ গ্রাম আলুর খোসা দিয়ে বয়ামে (কাঁচের বয়াম হলে ভাল হয়) ভরে নিন। পাত্রটি বন্ধ করে সরাসরি রোদ পড়ে না এমন স্থানে তিন থেকে চার দিন রেখে দিন। তিন থেকে চার দিন পর সেই পানি গাছের গোড়ায় দিতে পারেন। এতেু উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পাবে।

📌শুধু মাত্র আলুর খোসা নয়, আলু সেদ্ধ করা পানিও আপনার সাধের বাগানের জন্য বিশেষ উপকারি। তবে একটি জিনিস মাথায় রাখবেন আলু যখন সেদ্ধ করছেন তখন লবন দিয়ে সেদ্ধ করবেন না। আর যদি লবন দিয়ে সেদ্ধ করেন তাহলে সেইক্ষেত্রে সেই পানি গাছে দেবেন না। কারণ লবনযুক্ত পানি গাছের ক্ষতি করে।

👉প্রয়োগ পদ্ধতি:
আলুর খোসা দিয়ে তৈরি সারের পানি প্রতিটি গাছে ২০০-৫০০ মিলি গাছের আকার অনুযায়ী দেওয়া যেতে পারে। ১০- ১৫ দিন অন্তর এই তরল সার সকালে বা বিকালে দিলে ভাল ফল পাওয়া যাবে।

🌳 গাছপালা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন 🌳

গোলাপ গাছের পাঁচ পাতা /সাত পাতা , এলা ডাল রাখবেন না কেটে ফেলে দেবেন ? বুঝবেন কি করে কোনটা এলা ডাল ?    শখের ছাদবাগানেই ব...
10/12/2024

গোলাপ গাছের পাঁচ পাতা /সাত পাতা , এলা ডাল রাখবেন না কেটে ফেলে দেবেন ? বুঝবেন কি করে কোনটা এলা ডাল ?

শখের ছাদবাগানেই বলুন বা ফ্ল্যাট এর একচিলতে বারান্দায় , আর কিছু থাকুক না থাকুক একটা গোলাপ গাছ না হলে ঠিক যেন মন ভরে না । যদিও এই গাছের অন্তত পাঁচ ঘণ্টা সরাসরি রোদটা দরকার।

নার্সারি তে ভার্মি কম্পোস্ট কিনতে গিয়েই হোক , ফুটন্ত গোলাপ দেখেই আপনার কেমন যেন মনটা আনচান করে উঠলো , উঠিয়ে নিয়ে এলেন । প্রথম ৩/৪ মাস বেশ ভালো ভাবেই কাটলো , তারপর শুরু হলো গন্ডগোল । একটা ডাল হুড়হুড়িয়ে বাড়তেই থাকলো আর অন্য ডাল গুলো আর বাড়েই না । মহা মুশকিল !!! ফুলেরও আর দেখা নেই ।

সমস্যাটা হলো এলা ডাল , জিনিসটা কি বা কেন বুঝলেন না, এদিক ওদিক থেকে আইডিয়া হলো যে সাতপাতার ডাল এ নাকি ফুল হয় না । মনস্থির করলেন যে সব সাতপাতার ডাল কেটে দেবেন । কাঁচি নিয়ে গেলেন , গিয়ে আবার অন্য কনফিউশন !!! অনেকগুলো পাঁচপাতার মধ্যে কতগুলো সাতপাতা উঁকি দিচ্ছে , তাহলে কি ডাল তা কাটবেন নাকি কাটবেন না ? খানিকটা ধাঁধিয়ে দিলেন সাঁইসাঁই কাঁচি চালিয়ে , কার আর ওতো ধৈর্য থাকে বলুন !!!

আমি বলি কি এই লেখাটা পুরোটা পড়ুন ধৈর্য ধরে , জীবনে আর এই নিয়ে কোনো কনফিউশন থাকবে না এটা গ্যারান্টি দিতে পারি ।

আগে একটু গোলাপ এর ভি গ্রাফটিং বা জোড় কলম এর ব্যাপারটা জেনে নিন , তাতে বুঝতে সুবিধা হবে । মূলত আপনারা নার্সারি থেকে যে গোলাপ গাছগুলো কেনেন সেগুলো প্রায় সবই জোড়কলম এর গাছ । কিনছেন একটা গাছ , কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন আসলে ওটা দুটো গাছ , একটার সাথে অন্যটা জোড়া লাগানো ।

গাছটার একদম গোড়ার দিকে খেয়াল করলে দেখবেন একটা গিঁট এর মতো জিনিস দেখতে পাবেন , ঐখানেই আসলে দুটো গাছ একে অপরের সাথে জোড়া লাগানো আছে ।

কিন্তু হটাৎ এরকম জোড়া লাগাতে গেলো কেন ?

আসলে গোলাপের এই যে এতো ভ্যারাইটি দেখেন সবগুলো কিন্তু আমাদের এখানকার নেটিভ বা স্থানীয় গাছ না , বেশিরভাগই বাইরের দেশ থেকে নিয়ে আসা। আমাদের এখানকার ওয়েদার এ ওই গাছ ভালো হয় না । ডিরেক্ট চারা লাগালে একে তো বাঁচানো মুশকিল তারপর বাঁচাতে পারলেও রোগ লেগেই থাকবে, ফুল এর সাইজ ছোট হয়ে যাবে। গোদা বাংলায় গাছের মতো গাছ হবে না ।

তাবলে কি আমরা ভালো গোলাপ করবো না ? উপায় এই জোড়কলম !!! এটার আবিষ্কার নিয়েও একটা খুব সুন্দর গল্প আছে ।

এতে যেটা করা হয় সেটা হলো একটা বেশ হার্ডি দেখে দেশি গোলাপ গাছ নেওয়া হয় , যেটা আমাদের দেশের আবহাওয়াতে অনেকদিন বেঁচে থাকে , তারপর সেটার সাথে বিদেশী জাতের বা সৌখিন জাতের গোলাপ এর ডাল জুড়ে দেওয়া হয় । সবমিলিয়ে যেটা দাঁড়ায় সেটা হলো দেশি হার্ডি জাতের গাছের শিকড় ( ইংরিজিতে বলে রুটস্টক ) আর ২ ইঞ্চি মতো কান্ড আর তারওপর ওই শৌখিন বিদেশী আলটুসি গাছ । দেশি গোড়া মাটি থেকে পুষ্টি টেনে ওপরের শৌখিন আলটুসি রানীকে বাঁচিয়ে রাখে ।

কেমিস্ট্রি টা বুঝুন !!!

আপনার গোলাপ গাছটাকে ভালো রাখতে গেলে এই কেমিস্ট্রি টাকে বদলাতে দিলে হবে না । নিচের ওই হার্ডি দেশি গাছ যদি একবার শাখা বার করে বাড়তে শুরু করে তাহলে কিন্তু আর ওই শৌখিন আলটুসি গাছ পুষ্টি পাবে না , ফলে বাড়বেও না ,ফুলও দেবে না । আস্তে আস্তে মরে যাবে ।

দেশি গাছের এই শাখা গুলোকেই বলে গোলাপ গাছের এলা ডাল । দেখলেই কেটে ফেলতে হবে , নাহলেই গাছের সর্বনাশ । কেন সর্বনাশ সেটা এতক্ষনে নিশ্চই বুঝে গেছেন ।

এবার আপনার মনে প্রশ্ন ,বুঝবেন কি করে কোনটা এলা ডাল আর কোনটা ভালো ডাল ? পয়েন্ট করে বলছি একদম মনে গেঁথে নিন ।

(১) জোড়কলম এর নিচে থেকে বেরানো যেকোনো ডাল ই হলো এলা ডাল। তাই জোড়কলম এর নিচে থেকে যেকোন ডাল কেটে ফেলুন , পাঁচপাতা , সাতপাতা কিচ্ছু দেখবেন না । দেখা মাত্র কেটে ফেলুন ।

(২) অনেকসময় জোড়কলম থেকেও শাখা বেড়ায় ,এক্ষেত্রে এটা এলা ডাল ও হতে পারে , ভালো ডাল ও হতে পারে । এলা ডাল হলে শাখা বেরানোর সময় সবুজ হয়ে বেড়ায় , ভালো ডাল হলে লাল হয়ে বেড়ায়, তবে এর ব্যতিক্রম হতেই পারে। যদি ডাল অলরেডি অনেক বড়ো হয়ে গিয়ে থাকে তাহলে দেখুন ওই ডালটা গাছের অন্নান্য ডাল এর থেকে একটু বেশি হৃষ্টপুষ্ট কিনা , অন্য ডাল এর থেকে অনেক তাড়াতাড়ি বাড়ছে কিনা , অন্য ডাল এর থেকে বেশি কাঁটা আছে কিনা ।

যদি এই লক্ষণ গুলো দেখেন তাহলে কেটে ফেলুন , ওটা এলা ডাল ।

(৩) যদি জোড়কলম এর ওপর থেকে কোনো শাখা বেড়ায় ওটা রেখে দিন ,সাতপাতা হলেও রেখে দিন, ওটা ভালো ডাল । ওতে ফুল আসবে ।

শেষে কয়েকটা দরকারি টিপস দিয়ে রাখি -

(১) গাছ কিনে এনেই জোড়কলমটা চিহ্নিত করে তার ১ইঞ্চি ওপরে পার্মানেন্ট মার্কার দিয়ে মার্ক করে রাখুন । ৫ সেকেন্ড এর কাজ , কিন্তু গাছটা যতদিন বাঁচবে ততদিন আর এলা ডাল নিয়ে চিন্তা করতে হবে না । এই মার্ক এর নিচে যেকোনো শাখা বেড়ালেই কেটে ফেলবেন ।

(২) ধরুন একদম শিওর হতে পারছেন না যে এলা ডাল না ভালো ডাল , আমি বলবো কেটে ফেলুন । গোলাপ গাছ খুব তাড়াতাড়ি বাড়ে , চিন্তা নেই আবার গাছ বেড়ে যাবে , কিন্তু বাই চান্স এলা ডাল রেখে দিলে গাছটারই বারোটা বেজে যাবে ।

ভালো থাকুন আর মনের সুখে গোলাপ গাছ করুন ।

আর হ্যাঁ , ওই পাঁচ পাতা সাত পাতার গল্পটা না একদম ফালতু । অসংখ্য গাছ দেখেছি যাতে সাতপাতা কিন্তু ফুল হচ্ছে , আবার অনেক গাছ দেখছি পাঁচপাতা কিন্তু ফুল নেই । তাই পাঁচপাতা সাতপাতা নিয়ে একদম টেনশন নেবেন না ।

🌳 গাছপালা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন 🌳

©

Address

Dhaka
1212

Telephone

+8801603894497

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adina's Balcony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adina's Balcony:

Shortcuts

Share