Myroof.garden

Myroof.garden My Roof Garden is an initiative of Life2Nature,org which is working for universal peace through natural practice and lifestyle such as roof gardening.

আমাদের বেঁচে থাকার প্রধান এবং অপরিহার্য প্রাথমিক দুটি উপাদান হলো অক্সিজেন এবং খাদ্য। এই দুটির সরবরাহে গাছপালার ভুমিকাই প্রধান। বর্তমান যুগের শিল্পায়ন, ব্যবসা, অধিক মুনাফা, সামাজিক প্রতিযোগিতা, অতিমাত্রায় বৈষয়িক সম্পৃক্ততা, নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্ববোধের অভাব ইত্যাদি বিভিন্ন কারনে উপরোক্ত দুটি উপাদানই দিনে দিনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এর প্রভাবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়েছে। আক্রান্ত হচ্ছে জীবনযাত্রা জনিত বিভিন্ন রোগ সহ দূরারোগ্য অনেক ব্যাধিতে, লোপ পাচ্ছে মানুষের নৈতিক আদর্শ এবং চেতনার প্রকৃত স্তর।

প্রাকৃতিক পরিবেশে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শাকসবজি, ফলমূল পেতে আপনার খোলা ছাদটি রাখতে পারে বিশেষ ভূমিকা। ছাদবাগানের ফুলের শোভা আপনার মনে এনে দিবে প্রশান্তি, উন্নয়ন করবে আপনার দৃষ্টিশক্তি, চেতনা, উপলব্ধি ও মূল্যবোধের। তাই ছাদবাগান প্রস্তুত ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণে অংশ নিয়ে সাফল্যজনক ভাবে ছাদবাগান গড়ে তুলুন যার নিয়মিত পরিচর্যা করে দূরে রাখতে পারেন জীবনযাত্রা জনিত সকল রোগ ব্যাধি এবং সবসময় থাকতে পারেন নিরোগ প্রফুল্ল এবং প্রশান্তিময়।

জৈব পদ্ধতিতে ছাদবাগান এখন আর শুধুমাত্র শখ নয়, সুস্থ নাগরিক জীবনের জন্য প্রয়োজন। রাসায়নিক কৃষির অসুস্থ প্রভাব বর্জন করতে ও বিষাক্ত খাবার খাওয়া কমাতে আপনার নিজের আন্তরিক প্রচেষ্টায় ও পরিচর্যায় উৎপাদন করুন সুস্থ উদ্ভিজ্জ ও ফল। একইসাথে সৌন্দর্য বর্ধনের জন্য মৌসুমী ফুলের চাষ আপনার প্রশান্তি বাড়িয়ে দেবে। ছাদবাগানের সার হিসেবে পরিবারের জৈব বর্জ্য ব্যবহার দূষণ কমাতে সাহায্য করে।

বাধা ধরা জীবনের ছক থেকে সপ্তাহে কয়েক ঘন্টা নিয়মিত সময় ব্যয় করে একটি ক্রমবর্ধমান ছাদবাগানে প্রকৃতির সাথে শ্বাস নেওয়ার অনাবিল আনন্দ আস্বাদন করুন। আপনার সন্তানকে গাছপালার মধ্যে বেড়ে ওঠার সুযোগ করে দিয়ে প্রকৃতির প্রতি মমত্ববোধ সম্পন্ন ও দায়িত্বশীল একজন মানুষ তৈরী করুন। আপনার ছাদ বাগানটিই হতে পারে আপনার এবং আপনার প্রতিবেশীর সন্তানের জীববিজ্ঞান পাঠ-এর ব্যবহারিক ক্ষেত্র।

Address

House # 294, Road # 4, Baridhara DOHS
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Myroof.garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category