24/10/2026
আমার যে কত কিছু বলতে ইচ্ছে হয়, শুধু সময় টাই হয় না।
আমাকে যারা কাছ থেকে চেনেন, হয়তো অনেকেই জানেন আমি কি ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড লেইডি ছিলাম।। আমি খুব ভালো ছাত্রী ছিলাম না হয়তো, কিন্তু ভীষণ পড়তে ভালো লাগতো আমার।
এমন কি সেটা টেক্সট বই হলেও। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে টেক্সট বই পড়লেই আমার মন আরো বেশি ভালো হতো যতটা না একটা গল্পের বই পড়লে হত। যদিও এখানে ডোপামিন ডেটক্সের একটা ব্যাপার আছে। আমার দিন শুরু হতো আজ সকালে আমি কতটুকু পড়বো। কত টুকুন পড়া হয়ে গেলে আসলে মনটা খুব ভালো লাগবে, তারপর টুক করে একটা মজার খাবার রান্না করবো। আর রাতে খুব আরাম একটা ঘুম। আবার সকাল থেকে উঠে সে একই চিন্তা। আমার পুরো দিন জুড়ে, পুরো সপ্তাহ -পুরো মাস জুড়ে ঠিক এমন একটা সাইকেল চলত। সেই আমি আজকে কোথায় যে হারিয়ে গেলাম।
বইখাতার সাথে আমার কোন সম্পর্ক নেই। এখন আর পড়তে ভালো লাগে না। কোনভাবেই, কোনভাবেই একটা লাইন ও আমার ব্রেনের ভিতরে ঢুকতেই চায় না । একদম সত্যি কথা বলতে একটা লাইন সম্পূর্ণ করার আগে আমার মধ্য থেকে সকল কন্সেন্ট্রেশন চলে যায়। এটার জন্য আমি যে খুব দুঃখী হয়ে যাচ্ছি ব্যাপারটা সেটাও না। প্রচন্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড আমি এখন আমার ক্যারিয়ার করতে ভালো লাগেনা। মানে আমার চিন্তাতেই আসে না যে আমি অনেক বড় কিছু করব। আমার এখন ভীষণ ভালো লাগে আমার ছোট্ট বাচ্চাটার সাথে বসে খেলা করতে, ওর সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে ওর সাথে কথা বলতে।
একটা মানুষ মা হলে যে ঠিক সাথে সাথে এমন ভাবে বদলে যায়, আমি আমার নিজেকে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না।
আমার যেদিন c সেকশন হয় সেদিন সকালেও আমি জানতাম না যে আজকেই আমার সি সেকশন হবে একটু পরেই আমাকে ওটিতে ঢোকানো হবে।
আর তার চেয়েও সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে। পোস্ট ওপ রুমে নেওয়ার আগ পর্যন্ত আমি আমার পেটের বাচ্চাটাকে আসলে তেমন ফিলই করিনি। অই কানেকশনটাই আমার মাঝে ছিল না।
এমনকি সি সেকশনের পর যখন ওকে বের করে আমাকে এক পলক দেখানো হলো, আমি আসলে তখন ঘোরের ভেতরে ওকে ঠিক ভালোভাবে দেখতে পাইনি। আমি যে একটা মা হয়ে গেলাম তখন আমি সেটা ঠিক বুঝতেই পারিনি।
যেহেতু খুব আন প্লান্ড একটা সি সেকশন ছিল। অথচ আমার ফুল টার্ম প্রেগ্ন্যাসি।প্রচন্ড রকম স্ট্রেস সাথে, কাটা পেটের কষ্ট, কেমন যেন একটা পাগল পাগল অবস্থা ছিল তখন। পোস্ট অপ রুমে আমি ব্যাথায় কাতরাচ্ছিলাম, ঠিক তখনই একটা নার্সের কোলে ছোট্ট একটা বাবু যাচ্ছিল, মাশাল্লাহ মাথা ভর্তি চুল । চুলের জন্য ওর মুখটা ঠিকঠাক দেখাই যাচ্ছিল না। আমি কিন্তু তখনও জানি না এটা আমার বাবু।
ব্যথায় আমি কথাই বলতে পারছিলাম না, ইশারায় নার্সকে ডেকে জিজ্ঞেস করলাম এটা কি আমার বাবু?? উনি একগাল হেসে পড়লেন, "আরে মা এটা তো তোমারই বাচ্চা। এই যে ফিডিং করানোর জন্য নিয়ে এসেছি!!
।।। তারপর বাচ্চাটাকে আমার কাছে ফিড করানোর জন্য দিলেন। আর ঠিক ওই মুহূর্তে ঠিক ওই মুহূর্তেই আমি মা হয়ে গেলাম ।
যেহেতু আমার সিসেকশন হয়েছে কিছুক্ষণ আগেই, সো আমি নড়তে পারবো না। বাচ্চাটাকে উনারাই আবার নিয়ে গেলেন খাওয়া শেষ হলে। আমি ভাবলাম এই ছোট্ট ফেরেশতার মতো টুকরা টা কোথায় গেল??
আমি জিজ্ঞেস করলাম ওকে আবার কখন দিয়ে যাবেন আমার কাছে?
বলল দু ঘন্টা পরে অথচ এই দুই ঘন্টা আমার কাছে দু বছরের মত লাগলো।
দু'ঘণ্টা পরে ওকে আবার আমার কাছে দিলেন,কিন্তু আমি যে পেটকাটা মা, আমি পাশ ফিরে ওর মুখটা পুরোটা দেখতেও পারছি না, চুলগুলো দেখতে পাচ্ছিলাম শুধু।।
এরপর আমাকে কেবিনে নেওয়া হল। মনে হলো যে আমার পুরো পৃথিবীটা এখন শুধুমাত্র এই ছোট্ট মানুষটা।।
আর ঠিক এভাবেই এখনো প্রতিদিনই আমার কাছে একই ভাবে মনে হয় পৃথিবীর সব থেকে দামি আমার সন্তান!.... আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!!
ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেলেও আমি হয়তোবা এতটা খুশি হতে পারব না, যতটা না আমি খুশি হতে পারি, সকালে হস্পিটালে যাওয়ার আগে আমার বাচ্চাটার সঙ্গে আরও একটা ঘন্টা/১টা মিনিট ও বেশি কাটাতে পারলে।..
আরও অনেক অনেক গল্প আছে,, বলব আরেকদিন। আপ্নারা আমার পরিবার, আমার সন্তানের জন্য দোয়া রাখবেন। .