Dr.Chashi

Dr.Chashi Mission: Ensure data-driven Farming to optimize & automate crop management & productivity.

Dr.Chashi is an Agritech Startup providing data-driven digital farming solutions to automate farming & gardening activities at various stages of the Agriculture Value Chain & ensuring Food Safety & Sustainability. Vision: Digitally empower the Agriculture Industry of Bangladesh & other developing countries to attain Food Security & Food Safety.

You can also follow on Instagram to see more.
05/10/2026

You can also follow on Instagram to see more.

জ্ঞান থেকেই শুরু হয় পরিবর্তনএকজন শিক্ষক আমাদের শুধু শেখান না, তিনি আমাদের প্রশ্ন করতে, বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে শেখ...
05/10/2026

জ্ঞান থেকেই শুরু হয় পরিবর্তন
একজন শিক্ষক আমাদের শুধু শেখান না, তিনি আমাদের প্রশ্ন করতে, বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে শেখান।

কৃষিতেও প্রতিটি সঠিক সিদ্ধান্তের পেছনে প্রয়োজন সঠিক জ্ঞান।
কখন পানি দিতে হবে, কোন সার প্রয়োজন, গাছের রোগ কীভাবে বুঝব কিংবা কীভাবে ফসলের যত্ন নেব?

সঠিক কৃষি জ্ঞানই পারে একজন কৃষককে আরও আত্মবিশ্বাসী করে তুলতে। Dr. Chashi বিশ্বাস করে, কৃষির উন্নয়নের জন্য শুধু প্রযুক্তি নয়, প্রয়োজন সঠিক জ্ঞান ও সচেতনতা।

আজ বিশ্ব শিক্ষক দিবসে সেই সকল শিক্ষক ও জ্ঞানদাতাদের প্রতি শ্রদ্ধা,
যারা মানুষকে শেখান, সচেতন করেন এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার পথ দেখান।

Happy World Teachers’ Day!
Dr. Chashi
জ্ঞান থেকে সঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত থেকে উন্নত কৃষি।

খাবারের অপচয় নয়, হোক দায়িত্বশীলতার চর্চা।আমাদের প্লেটে পৌঁছানোর আগেই বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হয়ে যায়| আবার আমাদের প্রতিদ...
29/09/2026

খাবারের অপচয় নয়, হোক দায়িত্বশীলতার চর্চা।

আমাদের প্লেটে পৌঁছানোর আগেই বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হয়ে যায়| আবার আমাদের প্রতিদিনের অসচেতন ব্যবহারের কারণেও অনেক খাবার অপচয় হয়। অথচ প্রতিটি খাবারের পেছনে রয়েছে কৃষকের পরিশ্রম, পানি, মাটি, শক্তি ও মূল্যবান সম্পদ।

খাবারের অপচয় কমানো মানে শুধু খাবার বাঁচানো নয়, এটি আমাদের পরিবেশ, কৃষক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি দায়িত্ব। 🌾

আজ খাদ্য অপচয় ও অপচয় হ্রাস সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা দিবসে আমাদের অঙ্গীকার হোক-
যতটুকু প্রয়োজন, ততটুকুই নেব।
খাবারের মূল্য বুঝব, অপচয় কমাব।

আমরা অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি পণ্য কিনি। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, অপ্রয়োজনীয় প্যাকেজিং এবং যত্রতত্র বর্জ্য ফেলা...
28/09/2026

আমরা অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি পণ্য কিনি। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, অপ্রয়োজনীয় প্যাকেজিং এবং যত্রতত্র বর্জ্য ফেলার অভ্যাস ধীরে ধীরে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়াচ্ছে।

পরিবেশ রক্ষার শুরুটা হতে পারে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। প্রয়োজন অনুযায়ী পণ্য কিনি, পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করি, অপ্রয়োজনীয় প্যাকেজিং এড়িয়ে চলি এবং যতটা সম্ভব বর্জ্য কমিয়ে রিসাইক্লিং করি।

সবুজ ভোক্তা দিবসে আসুন আমরা আমাদের দায়িত্ব নতুন করে শুরু করি
কিছু কেনার আগে একটু ভাবি, এটা কি সত্যিই প্রয়োজন? প্লাস্টিকের ব্যবহার কমাই, পানি ও বিদ্যুৎ অপচয় না করি এবং পরিবেশের জন্য ভালো এমন পণ্য বেছে নিই।

আজকের সচেতন পছন্দই গড়ে দিতে পারে আগামী দিনের সুন্দর, সবুজ পৃথিবী। 🌱

নদীর স্রোতে শুধু পানি নয়, বয়ে চলে জীবনের ধারাও 💧 কৃষকের মাঠ থেকে শুরু করে অসংখ্য প্রাণের আবাস, নদী আমাদের প্রকৃতি ও জীবন...
27/09/2026

নদীর স্রোতে শুধু পানি নয়, বয়ে চলে জীবনের ধারাও 💧
কৃষকের মাঠ থেকে শুরু করে অসংখ্য প্রাণের আবাস, নদী আমাদের প্রকৃতি ও জীবনের ভারসাম্য ধরে রাখে। নদীর সুস্থতা মানেই একটি সুস্থ ও সমৃদ্ধ পরিবেশ।

তাই নদীতে বর্জ্য না ফেলা, পানির অপচয় রোধ করা এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হওয়া আমাদের সবার দায়িত্ব।

নদী বাঁচুক তার স্বাভাবিক ছন্দে, বেঁচে থাকুক তার ওপর নির্ভরশীল জীবন।

সুস্থ জীবন নিশ্চিত করতে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ অপরিহার্য। তাই পরিবেশের যত্ন নেওয়া শুধু কোনো প্রতিষ্ঠান বা সরকারে...
26/09/2026

সুস্থ জীবন নিশ্চিত করতে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ অপরিহার্য। তাই পরিবেশের যত্ন নেওয়া শুধু কোনো প্রতিষ্ঠান বা সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব।

আজকের দিনে আমাদের করণীয় :-
♻️ অপ্রয়োজনীয় বর্জ্য না ফেলা ও সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা
💧 পানি অপচয় ও দূষণ রোধ করা
🌳 বেশি করে গাছ লাগানো ও সবুজ রক্ষা করা
🌬️ বায়ুদূষণ কমাতে সচেতন হওয়া
🚯 প্লাস্টিক ও একবার ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার কমানো
🌍 নিজের পাশাপাশি অন্যদেরও পরিবেশবান্ধব কাজে উৎসাহিত করা

আজকের ছোট ছোট সচেতনতাই তৈরি করতে পারে আগামী দিনের সুস্থ মানুষ ও সুস্থ পৃথিবী।

💚 Healthy Environment = Healthy Life

Let’s protect our environment, because protecting the environment means protecting ourselves.

16/09/2026

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত তিন দিনের এই আয়োজন ছিল উদ্যম, অনুপ্রেরণা ও জ্ঞান-বিনিময়ে ভরপুর।

দেশের সেরা ও মেধাবী মানুষদের সঙ্গে দেখা করা, শিল্প ও একাডেমিয়ার শীর্ষ প্রতিষ্ঠান এবং নতুন প্রজন্মের উদ্ভাবকদের মাঝে নিজেদের তুলে ধরার এই সুযোগ সত্যিই ছিল অনুপ্রেরণাদায়ক।

কৃষিতে প্রতিটি ভুল সিদ্ধান্ত হতে পারে পৃথিবীর জন্য ক্ষতিকর ❗️সেই সিদ্ধান্তগুলোকে আরও নির্ভুল হতে পারে AI ও স্মার্ট প্রযু...
16/09/2026

কৃষিতে প্রতিটি ভুল সিদ্ধান্ত হতে পারে পৃথিবীর জন্য ক্ষতিকর ❗️
সেই সিদ্ধান্তগুলোকে আরও নির্ভুল হতে পারে AI ও স্মার্ট প্রযুক্তি দিয়ে।
কম অপচয়, দক্ষ সম্পদ ব্যবহার এবং জলবায়ু-সচেতন কৃষির মাধ্যমে আমরা শুধু আজকের নয়, আগামী দিনের কৃষিকেও রক্ষা করতে পারি।
তাই এই বিশ্ব ওজোন দিবসে স্মার্ট কৃষির সঙ্গে গড়ে তুলি এক সবুজ ভবিষ্যৎ।

Innovation থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎBangladesh Innovation Fair 2026-এর Day 3 ছিল Genius Farms Ltd.-এর জ...
16/09/2026

Innovation থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ

Bangladesh Innovation Fair 2026-এর Day 3 ছিল Genius Farms Ltd.-এর জন্য একটি বিশেষ ও স্মরণীয় দিন।
আমাদের booth পরিদর্শন করেন মাননীয় প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় Zonayed Saki। তাঁর কাছে Genius Farms, Dr.Chashi এবং Dr.Chashi Mart এর মাধ্যমে কৃষিতে technology, AI এবং innovation-এর প্রয়োগ তুলে ধরার সুযোগ পেয়ে আমরা গর্বিত।

আমাদের লক্ষ্য: প্রযুক্তিনির্ভর, data-driven ও sustainable agriculture-এর মাধ্যমে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎকে আরও স্মার্ট করে তোলা।

27/05/2026

Address

572/k, Wasi Tower(7th Floor), ECB Chattar, Matikata Road
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Chashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share