Sultana's Collection

Sultana's Collection Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sultana's Collection, Khilgaon, Dhaka.
(3)

🔴 বাংলাদেশের শিশু ডাক্তারদের কাছে একজন মায়ের ছোট্ট অনুরোধ—আপনারা আরেকটু মন খুলে কথা বলুন ❤️👉 আমার বাচ্চার হাইট ও ওজন নি...
04/08/2026

🔴 বাংলাদেশের শিশু ডাক্তারদের কাছে একজন মায়ের ছোট্ট অনুরোধ—আপনারা আরেকটু মন খুলে কথা বলুন ❤️

👉 আমার বাচ্চার হাইট ও ওজন নিয়ে একটা পোস্ট করার পর অনেক আপু আমাকে কমেন্ট করেছেন। অনেকের কথার মধ্যে একটা বিষয় বারবার উঠে এসেছে—
“আপু, বাংলাদেশে তো হাইট নিয়ে তেমন কিছু বলা হয় না।”
“ডাক্তাররা শুধু ওজন দেখে, হাইট বা অন্য বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনা করে না।”
“ডাক্তার না বললে আমরা কীভাবে বুঝব যে বাচ্চার হাইট অনুযায়ী ওজন ঠিক আছে কিনা?” কোন সমস্যা নিয়েও খুব বেশি শুনতে চায়না!! 🥲

কমেন্টগুলো পড়ে আমার নিজের অভিজ্ঞতার কথাও মনে পড়ে গেল।
👉 আমার প্রথম সন্তান বাংলাদেশে জন্মেছে । তখন, ওকে চেকআপে নিয়ে যেতাম, অনেক সময় দেখেছি চেকআপ খুব দ্রুত শেষ হয়ে যেত। ডাক্তাররা বাচ্চাকে দেখে প্রয়োজনীয় পরামর্শ দিতেন, ওজন লিখে দিতেন, কিন্তু অনেক সময় বাচ্চার সামগ্রিক গ্রোথ নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়ে উঠত না।

✅ যেমন—বাচ্চার গ্রোথ চার্ট অনুযায়ী বৃদ্ধি কেমন হচ্ছে, মাথার পরিধি ঠিকমতো বাড়ছে কিনা, বয়স অনুযায়ী শুধু ওজন নয় বরং হাইটের সাথে ওজনের ব্যালেন্স ঠিক আছে কিনা—এই বিষয়গুলো অনেক মা জানতে পারেন না।

🔴 অবশ্যই আমাদের দেশে অনেক শিশু ডাক্তার আছেন যারা অনেক যত্ন নিয়ে সময় দেন, অভিভাবকদের বুঝিয়ে বলেন এবং তাদের সর্বোচ্চ চেষ্টা করেন। ❤️
তবে অনেক মায়ের কথা শুনে মনে হলো, এখনো অনেক অভিভাবক বাচ্চার গ্রোথ ও ডেভেলপমেন্ট নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা পান না।

👉 আমি ফ্রান্সে থাকি। এখানে বাচ্চাদের জন্মের পর থেকে একটি হেলথ বুক দেওয়া হয়, যেখানে প্রতিমাসের চেকআপের সব তথ্য বিস্তারিতভাবে লেখা থাকে।
✅ বাচ্চার হাইট, ওজন, মাথার পরিধি, গ্রোথ এবং ডেভেলপমেন্ট—প্রতিটি বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।
শুধু মাপ নেওয়াই নয়, পুরো মাসে বাচ্চা কী কী শিখলো, তার অ্যাক্টিভিটি কেমন ছিল, কীভাবে খেললো, কতটুকু নড়াচড়া করলো, নতুন কোনো শব্দ শিখলো কিনা—এসব বিষয়ও অভিভাবকদের কাছ থেকে জানতে চাওয়া হয়।
ডাক্তাররা সময় নিয়ে সবকিছু বোঝেন, মায়েদের প্রশ্ন করার সুযোগ দেন এবং বাচ্চার বিকাশ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।

😊 আমার মনে হয়, আমাদের দেশেও যদি বাচ্চার গ্রোথ ও ডেভেলপমেন্ট নিয়ে অভিভাবকদের সাথে আরও একটু বিস্তারিত আলোচনা করা হয়, তাহলে অনেক মা আরও সচেতন হতে পারবেন।
👉 আমাদের সমাজে অনেক সময় আমরা শুধু বাচ্চার ওজন নিয়ে বেশি চিন্তা করি। কারণ গোলগাল, মোটা বাচ্চাকে দেখতে সুন্দর লাগে। কিন্তু বাচ্চার সুস্থতা শুধু ওজন দিয়ে বিচার করা যায় না।
✅ বাচ্চার বয়স অনুযায়ী হাইট ঠিকমতো বাড়ছে কিনা, হাইটের সাথে ওজনের ব্যালেন্স ঠিক আছে কিনা, মাথার পরিধি, এক্টিভিটি ও ডেভেলপমেন্ট—সবকিছুই গুরুত্বপূর্ণ।
👉 তাছাড়া রেগুলার চেকআপের গুরুত্বও অনেক মা জানেন না। অনেকেই মনে করেন, বাচ্চা অসুস্থ হলেই শুধু ডাক্তার দেখাতে হয়।
এই বিষয়গুলো শিশু ডাক্তাররাই মায়েদের আরও ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন। কারণ অনেক মা জানেন না যে শুধু ওজন বাড়লেই হয় না, বাচ্চার পুরো গ্রোথ ও ডেভেলপমেন্টও সমান গুরুত্বপূর্ণ।

👉 আর মায়েদের বলবো—পরেরবার চেকআপে শুধু ওজন নয়, বাচ্চার হাইট, গ্রোথ ও ডেভেলপমেন্ট নিয়েও জানতে চেষ্টা করবেন। নিজের প্রশ্নগুলো ডাক্তারকে অবশ্যই করবেন।

❤️ সর্বোপরি, সম্মানিত শিশু ডাক্তারদের কাছে একজন মা হিসেবে ছোট্ট অনুরোধ—🙏
সম্ভব হলে অভিভাবকদের সাথে আরেকটু মন খুলে কথা বলুন।
✔️ তাদের প্রশ্ন করার সুযোগ দিন।
✔️ তাদের উদ্বেগ ও অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন।
✔️ বাচ্চার গ্রোথ, ডেভেলপমেন্ট এবং রেগুলার চেকআপের গুরুত্ব একটু বুঝিয়ে বলুন।

কারণ আপনার কয়েক মিনিটের আন্তরিক কথা একজন মায়ের জন্য অনেক বড় আশ্বাস হতে পারে। ❤️
—Mom of Ruhi Raha 😊✍️

08/04/2026

A simple garden transformed into a creative design of two loving hands 🤲🫶

শুভ সকাল (good morning) দিনটি ভালো কাটুক এই শুভ কামনায়
22/08/2024

শুভ সকাল (good morning) দিনটি ভালো কাটুক এই শুভ কামনায়

Thank u so much  everybody 🙏🙏For giving me flower 🌹❤️
20/08/2024

Thank u so much everybody 🙏🙏
For giving me flower 🌹❤️

আমার ২ জন নতুন বন্ধু আমাকে মিষ্টি ভালোবাসা দিয়েছে 🌹তোমরা পেতে চাইলে তাদের সাপোর্ট করে এসো🙏Salina Akter, Arati Sarkar    ...
16/08/2024

আমার ২ জন নতুন বন্ধু আমাকে মিষ্টি ভালোবাসা দিয়েছে 🌹তোমরা পেতে চাইলে তাদের সাপোর্ট করে এসো🙏

Salina Akter, Arati Sarkar

সবাইকে শুভ রাত্রি 🙋‍♀️ঠান্ডা ঠান্ডা লাচ্ছি😍
15/08/2024

সবাইকে শুভ রাত্রি 🙋‍♀️
ঠান্ডা ঠান্ডা লাচ্ছি😍

শুভ রাত্রি সবাইকে 🙋‍♀️
14/08/2024

শুভ রাত্রি সবাইকে 🙋‍♀️

good night everyone 🙋‍♀️
13/08/2024

good night everyone 🙋‍♀️

শুভ রাত্রি 🙋‍♀️আগামী দিনগুলো সুন্দর কাটুক সবার❤️
12/08/2024

শুভ রাত্রি 🙋‍♀️
আগামী দিনগুলো সুন্দর কাটুক সবার❤️

Address

Khilgaon
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultana's Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share