Masuda Ismat Poppy

Masuda Ismat Poppy Let's eat healthy food.
(1)

03/10/2026

ছোট মাছের এই চচ্চড়িটা কার কার পছন্দ?

নিয়মিত ছোট মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে বড় মাছের তুলনায় অনেক বেশি পুষ্টি উপাদান থাকে।ছোট মাছে...
01/10/2026

নিয়মিত ছোট মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে বড় মাছের তুলনায় অনেক বেশি পুষ্টি উপাদান থাকে।

ছোট মাছের প্রধান পুষ্টিগুণ ও উপকারিতা👍👍

• হাড় ও দাঁত মজবুত করে: ছোট মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, যা খাওয়ার উপযোগী নরম কাঁটা থেকে পাওয়া যায়। এটি হাড় ও দাঁত শক্ত করতে সাহায্য করে।

• দৃষ্টিশক্তি ভালো রাখে: ছোট মাছে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

• মস্তিষ্কের বিকাশ ঘটায়: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শিশুর মস্তিষ্ক ও বুদ্ধিমত্তা বিকাশে অত্যন্ত কার্যকরী।

• রক্তস্বল্পতা দূর করে: ছোট মাছে থাকা আয়রন ও খনিজ উপাদান রক্তে হিমোগ্লোবিন বাড়াতে এবং রক্তাল্পতা দূর করতে সাহায্য করে।

• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: এর প্রোটিন ও খনিজ পদার্থ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়।

• গর্ভবতী ও প্রসূতি মায়ের জন্য উপকারী: গর্ভের শিশুর সঠিক গঠন এবং প্রসূতি মায়ের বুকের দুধ বাড়াতে ছোট মাছ ভীষণ সাহায্য করে।
(তথ্য: গুগল)

নিয়মিত ছোট মাছ খাওয়ার চেষ্টা করুন। কাটা-বাছা একটু কষ্টকর হলেও, পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এইটুকু কষ্ট করাই যায়।

আল্লাহর রহমতে সব কাজই করতে পারি। আল্লাহ দুটো হাত দিয়েছেন যখন, কাজ না পারার কোনো অজুহাত থাকার কথা না। হেল্পিং হ্যান্ডের ...
01/10/2026

আল্লাহর রহমতে সব কাজই করতে পারি। আল্লাহ দুটো হাত দিয়েছেন যখন, কাজ না পারার কোনো অজুহাত থাকার কথা না। হেল্পিং হ্যান্ডের উপর শতভাগ নির্ভরশীল না হয়ে, চেষ্টা করি সব কাজ নিজ হাতে করতে।

দেশের বাইরে যাঁরা থাকেন, তাঁরা জব করেও সংসারের সব কাজ নিজ হাতে করে থাকেন। আসলে কোন কাজই ছোট নয় বা কাজ করার মধ্যে লজ্জার কিছু নেই। বুড়ো বয়স পর্যন্ত শরীর ফিট রাখতে হলে, হাঁটাচলা-কাজকর্ম করা খুব জরুরী ।

কর্তামশাই ছোট মাছ খেতে পছন্দ করেন। আজকে এসেছে গুতুম মাছ। মাছগুলো কেটেকুটে পরিস্কার করে নিয়েছি। ঝাল ঝাল চচ্চড়ি হবে।

বহু বছর পর চান্দা মাছের মুচমুচে ভাজি খেলাম। বাবা ভীষণ পছন্দ করতেন। আমার প্রতিটি রান্না এবং প্রতিটি খাবারের সাথে বাবা-মায়...
28/09/2026

বহু বছর পর চান্দা মাছের মুচমুচে ভাজি খেলাম। বাবা ভীষণ পছন্দ করতেন। আমার প্রতিটি রান্না এবং প্রতিটি খাবারের সাথে বাবা-মায়ের জড়িয়ে থাকা স্মৃতি মনে পড়ে যায়। মাঝে মাঝে সেই খাবার গুলো খেতে খুব কষ্ট হয়। চোখের পানি আটকাতে পারি না। তবু্ও বেঁচে থাকার তাগিদে খেতে হয়, বাঁচতে হয়। আল্লাহ পৃথিবীর সব বাবা-মা'কে ,যাঁরা এপারে কিংবা ওপারে, অনেক শান্তিতে রাখুন। আমীন।

28/09/2026

ঘরে প্রশান্তি আনুন সহজেই🥰

প্রতিদিন পরিমিত পরিমাণে ডিম খাওয়া শরীরের পুষ্টির চাহিদা পূরণ ও শক্তি জোগাতে অত্যন্ত কার্যকরী।ডিম খাওয়ার প্রধান উপকারিত...
19/09/2026

প্রতিদিন পরিমিত পরিমাণে ডিম খাওয়া শরীরের পুষ্টির চাহিদা পূরণ ও শক্তি জোগাতে অত্যন্ত কার্যকরী।

ডিম খাওয়ার প্রধান উপকারিতা:👌👌

প্রচুর প্রোটিন: ডিম উচ্চমানের প্রোটিনের চমৎকার উৎস, যা পেশি গঠনে ও ক্ষয় পূরণে সাহায্য করে।

পুষ্টির ভান্ডার: এতে রয়েছে ভিটামিন বি-১২, ভিটামিন ডি, কোলিন, আয়রন ও রিবোফ্লাভিন।

মস্তিষ্কের বিকাশ: ডিমে থাকা কোলিন মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

চোখের স্বাস্থ্য: ডিমের পুষ্টি উপাদান চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এবং চোখের ক্ষতি রোধে ভূমিকা রাখে।

হাড় ও দাঁত মজবুত করে: ডিম প্রাকৃতিক ভিটামিন ডি ও ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড়ের সুস্থতা নিশ্চিত করে।

ওজন নিয়ন্ত্রণে সাহায্য: ডিম খাওয়ার পর দীর্ঘক্ষণ পেট ভরা থাকে (সাঁটিইটি), ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা ও ওজন কমে।

(তথ্যসূত্র:গুগল)

জঙ্গলেই মঙ্গল😊🥰রৌদ্রোজ্জ্বল বারান্দায় কাঁঠাল,পেয়ারা,মিষ্টি আলু,নিম সহ সব গাছেদের আনন্দ দেখেই আমার সকালটা চলে যায়। ওদের আ...
18/09/2026

জঙ্গলেই মঙ্গল😊🥰
রৌদ্রোজ্জ্বল বারান্দায় কাঁঠাল,পেয়ারা,মিষ্টি আলু,নিম সহ সব গাছেদের আনন্দ দেখেই আমার সকালটা চলে যায়। ওদের আনন্দে শরিক না হয়ে পারি না। ওরা শুধু নির্মল অক্সিজেনই দেয় না, সারাবেলা মনটা ভরে রাখে প্রশান্তিতে। আলহামদুলিল্লাহ।

17/09/2026

হাতে মাখা ইলিশের ঝোল😋😋

কী অদ্ভুত অনুভূতি! মায়ের হাতের ছোঁয়া...মায়ের সংসারের এই পাটা'টি কেনা হয়েছিলো ৬০ বছর আগে। মা-বাবা পরপারে চলে গেছেন ৬ বছর...
16/09/2026

কী অদ্ভুত অনুভূতি! মায়ের হাতের ছোঁয়া...
মায়ের সংসারের এই পাটা'টি কেনা হয়েছিলো ৬০ বছর আগে। মা-বাবা পরপারে চলে গেছেন ৬ বছর পেরিয়ে গেছে। অথচ তাঁদের ব্যবহৃত কত কী রয়ে গেছে! না জানি এই পাটা'র সাথে বাবা-মায়ের কত গল্প লুকিয়ে আছে!

এটি পাথর থেকে তৈরী করা হয়েছে।আমার নিজেরও একটি পাথরের পাটা আছে। আমার শ্বাশুড়ি মা উপহার দিয়েছেন আমার সংসার জীবনের শুরুতে। তিনিও আজ নেই। নকশীকাঁথা'র প্রতিটি ফোঁড়ে যেমন লুকিয়ে থাকে কত সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প; সংসারের অনেক তৈজসপত্রও ঠিক তেমনই। অতীতের গৃহস্ত বাড়ির কত উৎসব পার্বণের স্মৃতি চিহ্ন হয়ে বেঁচে থাকে!

পপি,
১৬/৯/'২৬ ইং

15/09/2026

ভিন্ন রেসিপিতে দারুণ স্বাদের ডাল রান্না😋

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masuda Ismat Poppy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share