25/09/2026
ARCH × INTERIOR BRIDGE-2026” শীর্ষক বিশেষ কর্মশালা ও আলোচনা সভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থপতি Kazi Golam Nasir স্থপতি Taniya Karim, স্থপতি Zannat Jui, স্থপতি Farahbee Rahman, স্থপতি Kazi Nazrul Islam Dilu, Latifa Sultana Liza, Ar. Sumaya Islam সহ আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন ইন্ডাস্ট্রির আরও অনেক পেশাজীবী।
আয়োজনে আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইনের পারস্পরিক সম্পর্ক, ইন্ডাস্ট্রির বাস্তব অভিজ্ঞতা, প্রফেশনাল প্র্যাকটিস এবং নতুন প্রজন্মের জন্য ইন্ডাস্ট্রি এক্সপোজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
অনুষ্ঠানে Sustainable Architecture and Interior Design, পরিবেশবান্ধব ডিজাইনের প্রয়োজনীয়তা, নতুন প্রজন্মের জন্য আগামীর ইন্টেরিয়র ডিজাইনের সম্ভাবনা এবং পরিবর্তনশীল ডিজাইন ট্রেন্ড নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। পাশাপাশি নতুন প্রযুক্তির ব্যবহার ও ভবিষ্যৎ ইন্ডাস্ট্রির বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
Interior Design Bangladesh (IDB)-এর Founder Safiqul Alam Shaon বলেন, “আমাদের তরুণদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তবমুখী ও প্রফেশনাল শিক্ষার সুযোগ তৈরি করা খুবই জরুরি। শুধু একাডেমিক জ্ঞান নয়, ইন্ডাস্ট্রির বাস্তব অভিজ্ঞতা ও কাজের ধরন সম্পর্কে ধারণা থাকলে একজন তরুণ নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারে। তরুণদের দক্ষভাবে গড়ে তুলতে ওয়ার্কশপ, সেমিনার এবং এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই Interior Design Bangladesh (IDB) নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন ইন্ডাস্ট্রির প্রফেশনালদের সঙ্গে নতুন প্রজন্মের একটি ভালো যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা চাই, শিক্ষার্থী ও তরুণ প্রফেশনালরা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে সরাসরি শিখুক, বাস্তব কাজ সম্পর্কে জানুক এবং ভবিষ্যতের জন্য নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলুক।”
আয়োজকদের মতে, ARCH × INTERIOR BRIDGE-2026-এর মাধ্যমে আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন ইন্ডাস্ট্রির বিভিন্ন পর্যায়ের প্রফেশনাল, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞ প্রফেশনালদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে পেশাগতভাবে একসঙ্গে কাজ করার সম্ভাবনাও তৈরি হয়েছে।
Interior Design Bangladesh (IDB)-এর পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন, ইন্ডাস্ট্রি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ তৈরি এবং আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন সেক্টরের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ও ইন্ডাস্ট্রিভিত্তিক কার্যক্রম আয়োজন করা হবে।