Rukyah Bil-Quran

Rukyah Bil-Quran কুরআন ও সহিহ সুন্নাহভিত্তিক রুকইয়াহ সেবা ও পরামর্শ—শিরকমুক্ত, বিদআতমুক্ত ও দায়িত্বশীল পদ্ধতিতে।

বর্তমানে অনলাইনে অনেকেই 'রাকি' নাম ব্যবহার করে মানুষের সাথে ভণ্ডামি করছে। অনেক ভণ্ড কবিরাজ বা তান্ত্রিক নিজেদের 'রাকি' প...
16/10/2026

বর্তমানে অনলাইনে অনেকেই 'রাকি' নাম ব্যবহার করে মানুষের সাথে ভণ্ডামি করছে। অনেক ভণ্ড কবিরাজ বা তান্ত্রিক নিজেদের 'রাকি' পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। কোরআন ও সুন্নাহর আলোকে এদের চেনার উপায়গুলো জেনে রাখুন এবং সতর্ক হোন:

রোগীর বাবা-মায়ের নাম জানতে চাওয়া: রোগীর বাবা মায়ের নাম জিজ্ঞেস করা ভণ্ড কবিরাজ বা জাদুকরদের সবচেয়ে সাধারণ লক্ষণ। একজন সঠিক রাকির চিকিৎসার জন্য কখনোই বাবা বা মায়ের নাম জানার প্রয়োজন হয় না।

ব্যবহৃত জিনিসপত্র চাওয়া: রোগীর ব্যবহৃত বা না ধোয়া কাপড়, চিরুনি, চুল, নখ বা ছবি চাওয়া জাদুকরদের কাজ।

গায়েবি খবর বা ভবিষ্যৎ বলা: "আপনাকে আপনার কাছের কেউ জাদু করেছে", "আপনার ঘরে অমুক জায়গায় তাবিজ পোঁতা আছে" বা "আপনার ভবিষ্যৎ অন্ধকার"—এ ধরনের গায়েবি (অদৃশ্য) কথা বলা ভণ্ডামির সুস্পষ্ট লক্ষণ। গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না।

অস্পষ্ট মন্ত্র বা বিড়বিড় করে কিছু পড়া: রুকইয়াহর সময় একজন সঠিক রাকি স্পষ্ট উচ্চারণে কোরআন ও সুন্নাহর দোয়া পড়বেন । কিন্তু ভণ্ডরা বিড়বিড় করে এমন কিছু পড়ে যা বোঝা যায় না, অথবা শিরকি মন্ত্র পড়ে।

অদ্ভুত নকশা বা তাবিজ/তামিমা দেওয়া: সংখ্যা, অদ্ভুত চিহ্ন, ছক বা বক্স আঁকা কাগজ দেওয়া এবং সেগুলো পানিতে ভিজিয়ে খেতে বলা, পুড়িয়ে ফেলতে বলা, বা বালিশের নিচে/শরীরে রাখতে বলা জাদুকরদের অন্যতম কাজ।

অদ্ভুত শর্ত জুড়ে দেওয়া: যেমন—কালো রঙের মুরগি বা ছাগল জবাই করে রক্ত নির্দিষ্ট জায়গায় মাখতে বা ফেলে দিতে বলা, নির্দিষ্ট কয়েকদিন গোসল না করতে বলা, বা অন্ধকারে থাকতে বলা।

জ্বিনের সাহায্য নেওয়ার দাবি করা: "আমার কাছে মুমিন জ্বিন আছে, তারা আমাকে খবর দেয় বা চিকিৎসা করে"—এমন কথা বললে তার থেকে সাথে সাথে দূরে সরে যাওয়া উচিত। ইসলামে চিকিৎসার জন্য জ্বিনের সাহায্য নেওয়া জায়েজ নেই এবং এটি প্রতারণার বড় হাতিয়ার।

শতভাগ গ্যারান্টি দেওয়া: "৩ বা ৭ দিনে ১০০% গ্যারান্টিসহ সুস্থতা"—এমন চটকদার কথা কেবল প্রতারকরাই বলে। একজন সঠিক রাকি কেবল শরয়ী উপায় অবলম্বন করবেন, কারণ তিনি জানেন শিফা বা সুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।

পর্দা লঙ্ঘন ও একাকী সাক্ষাৎ: নারী রোগীদের সাথে গায়রে মাহরাম ছাড়া একাকী রুমে বসতে চাওয়া বা গায়ে হাত দিয়ে চিকিৎসা করা সম্পূর্ণ হারাম এবং এটি ভণ্ডদের অন্যতম বৈশিষ্ট্য।

এই লক্ষণগুলোর কোনো একটিও যদি কারো মধ্যে দেখা যায়, তবে বুঝতে হবে সে কোরআন-সুন্নাহ ভিত্তিক কোনো রাকি নয়, বরং একজন জাদুকর বা প্রতারক। তাদের কাছে যাওয়া এবং তাদের কথা বিশ্বাস করা ঈমানের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ।

- Tanjida

#তাবিজ #তামিমা #শিরক #শির্ক_থেকে_বাঁচুন #রুকইয়াহ #রুকইয়াহ_শারিয়াহ #ইসলামিক_আকিদা #কুরআন_ও_সুন্নাহ #তাওহীদ #সহিহ_আকিদা #ইসলামিক_জ্ঞান

রুকইয়াহর মূল উদ্দেশ্য: আল্লাহর দিকে ফিরে যাওয়া রুকইয়াহর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়তো কোনো নির্দিষ্ট আয়াত বা দোয়া নয়...
16/10/2026

রুকইয়াহর মূল উদ্দেশ্য: আল্লাহর দিকে ফিরে যাওয়া

রুকইয়াহর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়তো কোনো নির্দিষ্ট আয়াত বা দোয়া নয়।
বরং এটি হলো—
মানুষ যেন বিপদের সময় আল্লাহকে ভুলে না যায়।
অসুস্থতার সময় আল্লাহকে স্মরণ করা, ভয় পেলে তাঁর কাছে আশ্রয় নেওয়া, বিপদে তাঁর ওপর ভরসা করা, ভুল হলে তাওবা করা এবং প্রয়োজনীয় বৈধ উপায় গ্রহণ করা—এসবই একজন মুমিনের জীবনের অংশ।
তাই রুকইয়াহকে শুধু “সমস্যা দূর করার technique” হিসেবে দেখলে এর প্রকৃত সৌন্দর্য হারিয়ে যায়।
এটি একজন মানুষকে তার রবের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে পারে।

- Tanjida

#রুকইয়াহ #রুকাইয়া_বিল_কোরআন #আল্লাহর_প্রতি_ভরসা #ইসলামিক_পোস্টার #রুহানি_চিকিৎসা #ঈমান_ও_আমল #শিফা #তাওয়াক্কুল #রুকইয়াহ_শরিয়াহ

15/10/2026

আজকে পূজার দিন যাদের জ্বীন জাদুর সমস্যা
রয়েছে তারা বেশি বেশি হেফাজতের আমল করবেন।

14/10/2026
13/10/2026

اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ

উচ্চারণ: আল্লাহুম্মা আজিরনী মিনান্ নার।

অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। 🤲

আল্লাহুম্মা আমিন। 🤍
আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

#দোয়া #জাহান্নামথেকেহেফাজত #ইসলামিকপোস্ট Rukyah Bil-Quran #দৈনিকআমল #ইসলামিকরিমাইন্ডার #আল্লাহরস্মরণ #দোয়াওআমল #সুন্নাহ

13/10/2026

জ্বীনের মাধ্যমে করা যাদুতে আক্রান্ত পেশেন্টদের অতিরিক্ত "বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস হয়"

বিশেষ করে ফজরের পর দুআ পড়ে ঘুমালেও স্লিপ প্যারালাইসিস হয়...

Rukyah Bil-Quran

11/10/2026

ইসলামের দৃষ্টিতে যারা কালোজাদু বা জাদুটোনা করে, তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। হিংসা লোভ থেকে এসব কুফরি করে আর মহিলারাই বেশী এসব কাজ করে থাকে।

😭😭😭
11/10/2026

😭😭😭

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rukyah Bil-Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share