Garden Seeds

Garden Seeds জমিতে বা ছাদবাগানে চাষের জন্য সুলভ মুল্যে বীজ, সার, কীটনাশক, কৃষি উপকরণ ও টুলস সারা দেশে ডেলিভারি দেয়া হয় । উন্নত মানের হাইব্রিড বীজ (আমদানি কৃত)

জিও গ্রোয়িং ব্যাগ ও শাক বেডছাদবাগান, বারান্দা ও উঠানে গাছ চাষের জন্য উন্নতমানের টেকসই জিও গ্রোয়িং ব্যাগ ও শাক বেড।জিও গ্...
16/10/2026

জিও গ্রোয়িং ব্যাগ ও শাক বেড

ছাদবাগান, বারান্দা ও উঠানে গাছ চাষের জন্য উন্নতমানের টেকসই জিও গ্রোয়িং ব্যাগ ও শাক বেড।

জিও গ্রোয়িং ব্যাগ

১. ৪ গ্যালন জিও ব্যাগ

সাইজ: ১১ × ১০ ইঞ্চি

মাটি ধারণক্ষমতা: প্রায় ১৫ কেজি

ফ্যাব্রিক: ৩০০ GSM

হাতলযুক্ত

উপযোগী: মরিচ, ক্যাপসিকাম, বেগুন, টমেটো ও ফুল গাছ।

২. ১৫ গ্যালন জিও ব্যাগ

সাইজ: ১৮ × ১৪ ইঞ্চি

মাটি ধারণক্ষমতা: প্রায় ৫৭ কেজি

ফ্যাব্রিক: ৩০০ GSM

উপযোগী: লেবু, মাল্টা, আনার, ড্রাগন ফল, লাউ, কুমড়া, করলা, ধুন্দল, চিচিঙ্গা, ঝিঙা ও ফুল গাছ।

৩. ২৫ গ্যালন জিও ব্যাগ

সাইজ: ২১ × ১৬ ইঞ্চি

মাটি ধারণক্ষমতা: প্রায় ৯৫ কেজি

ফ্যাব্রিক: ৩০০ GSM

রং: কালো

উপযোগী: মাঝারি ও বড় আকারের বিভিন্ন ফলের গাছ।

৪. ৩৫ গ্যালন জিও ব্যাগ

সাইজ: ২৪ × ১৮ ইঞ্চি

মাটি ধারণক্ষমতা: প্রায় ১৩৪ কেজি

ফ্যাব্রিক: ৩০০ GSM

উপযোগী: আম, পেয়ারা ও অন্যান্য বড় আকারের ফলের গাছ।

শাক বেড

৫. ছোট স্কয়ার শাক বেড

সাইজ: ২৪ × ২৪ × ১০ ইঞ্চি

ফ্যাব্রিক: ৫০০ GSM

মাটি ধারণক্ষমতা: প্রায় ৮৫ কেজি

ধারণক্ষমতা: ২২ গ্যালন

রং: কালো

উপযোগী: বিভিন্ন ধরনের শাক ও ছোট আকারের সবজি চাষ।

৬. বড় চারকোনা শাক বেড

সাইজ: ৪৮ × ২৫ × ১০ ইঞ্চি

ফ্যাব্রিক: ৫০০ GSM

মাটি ধারণক্ষমতা: প্রায় ১৭৭ কেজি

ধারণক্ষমতা: ৪৭ গ্যালন

রং: কালো

উপযোগী: বেশি পরিমাণে শাক ও বিভিন্ন সবজি চাষ।

৭. রাউন্ড শাক বেড

সাইজ: ৩৬ × ১০ ইঞ্চি

ফ্যাব্রিক: ৫০০ GSM

মাটি ধারণক্ষমতা: প্রায় ১৬৭ কেজি

রং: কালো

উপযোগী: শাক ও বিভিন্ন ধরনের সবজি চাষ।

জিও ব্যাগের বিশেষত্ব

উন্নতমানের টেকসই ফ্যাব্রিক।

গাছের শিকড়ের বিস্তারে সহায়ক।

অতিরিক্ত পানি নিষ্কাশনে সহায়তা করে।

ছাদবাগান, বারান্দা ও উঠানে ব্যবহারযোগ্য।

প্রস্তুতকারকের তথ্য অনুযায়ী, সঠিক ব্যবহার ও যত্নে ১৫ বছর বা তার বেশি ব্যবহারযোগ্য।

আমাদের কাছে উল্লেখিত ৭টি সাইজই পাওয়া যায়। অন্য কোনো সাইজ নেই।

সারা দেশে ডেলিভারি সুবিধা রয়েছে।

ডেলিভারি চার্জ নির্ধারিত হবে আপনার লোকেশন ও পণ্যের পরিমাণ (ওজন) অনুযায়ী।

অর্ডার করতে ইনবক্স করুন Garden Seeds পেইজে।

গত বছরের সফলতা, এবার নতুন স্বপ্নএকবার ভালো ফলন পেলে সেই আনন্দ কি ভোলা যায়?গত সিজনে Garden Seeds থেকে বীজ নিয়ে ইউরোপ ও আম...
16/10/2026

গত বছরের সফলতা, এবার নতুন স্বপ্ন

একবার ভালো ফলন পেলে সেই আনন্দ কি ভোলা যায়?

গত সিজনে Garden Seeds থেকে বীজ নিয়ে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বসবাসরত অনেক বাংলাদেশি বাগানি চাষ করেছিলেন।

নিজের হাতে বীজ বোনা, ছোট চারা বড় করা, গাছে ফুল আসা, তারপর একের পর এক সবজি ধরতে দেখা—এই অভিজ্ঞতা তাঁদের অনেকের জন্য ছিল দারুণ আনন্দের।

কেউ শেয়ার করেছেন লাউয়ের ছবি, কেউ শসা, কেউবা বেগুন, মরিচ কিংবা অন্য সবজির সফল ফলন।

সবচেয়ে আনন্দের বিষয় হলো, ভালো অভিজ্ঞতা পাওয়ার পর তাঁদের অনেকেই এবারও নতুন করে বীজ নিয়েছেন।

একজন ক্রেতা যখন তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে আবার ফিরে আসেন, সেটি আমাদের কাছে শুধু একটি অর্ডার নয়; এটি আমাদের প্রতি তাঁর আস্থার প্রকাশ।

এই আস্থা ধরে রাখতেই আমরা বীজের মান, নতুন জাত এবং ভালো ফলনশীল জাত সংগ্রহের বিষয়ে গুরুত্ব দিই।

গত বছরের অভিজ্ঞতা, এবারের নতুন পরিকল্পনা—আপনাদের প্রতিটি সফলতার গল্প আমাদের অনুপ্রাণিত করে।

আপনিও কি গত সিজনে আমাদের বীজ দিয়ে বাগান করেছিলেন? আপনার বাগানের ছবি কমেন্টে শেয়ার করুন। আপনার অভিজ্ঞতা অন্য বাগানিদেরও অনুপ্রাণিত করতে পারে।

Happy Gardening!

#প্রবাসীবাগানি

৩৫ গ্যালন জিও ব্যাগ — বড় গাছের জন্য বড় সমাধান!ছাদে আম, পেয়ারা, লেবু, মাল্টা কিংবা কমলার মতো বড় ফলের গাছ লাগাতে চান? ছোট ...
16/10/2026

৩৫ গ্যালন জিও ব্যাগ — বড় গাছের জন্য বড় সমাধান!

ছাদে আম, পেয়ারা, লেবু, মাল্টা কিংবা কমলার মতো বড় ফলের গাছ লাগাতে চান? ছোট টবের সীমাবদ্ধতা কাটিয়ে বেছে নিন ৩৫ গ্যালন হেভি ডিউটি জিও গ্রোয়িং ব্যাগ।

কেন বেছে নেবেন ৩৫ গ্যালন জিও ব্যাগ?

- ৩০০ GSM হেভি ডিউটি ফ্যাব্রিক
- প্রায় ১৩৪ কেজি মাটি ধারণক্ষমতা
- বড় গাছের শিকড় বিস্তারের জন্য পর্যাপ্ত জায়গা
- পানি নিষ্কাশনে সহায়ক, ফলে জলাবদ্ধতার ঝুঁকি কমে
- ছাদবাগান ও উঠান—দুই জায়গাতেই ব্যবহারযোগ্য

যেসব গাছ লাগাতে পারবেন

আম, পেয়ারা, লেবু, মাল্টা, কমলা, সফেদা, বড়ই, জামরুলসহ বিভিন্ন ফলের গাছ। পাশাপাশি গোলাপ, জবা ও অন্যান্য স্থায়ী ফুলের গাছও লাগাতে পারবেন।

মনে রাখবেন: বড় গাছের সুস্থ বৃদ্ধি ও ফলনের জন্য পর্যাপ্ত শিকড়ের জায়গা গুরুত্বপূর্ণ। তবে ভালো ফলন নিশ্চিত করতে উপযুক্ত মাটি, সার, পানি ও রোদও প্রয়োজন।

সারা দেশে হোম ডেলিভারি
ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

অর্ডার করতে ইনবক্স করুন Garden Seeds পেইজে।

#জিও_গ্রোয়িং_ব্যাগ #জিও_ব্যাগ #ছাদ_বাগান #রুফটপ_গার্ডেন াষ

গাছের জন্য কালা পানি! আমার টব বাগানের গোপন রহস্যএকসময় আমার টবের গাছগুলো ঠিকমতো বেড়ে উঠত না। সার দিতাম, পানি দিতাম, নিয়মি...
16/10/2026

গাছের জন্য কালা পানি! আমার টব বাগানের গোপন রহস্য

একসময় আমার টবের গাছগুলো ঠিকমতো বেড়ে উঠত না। সার দিতাম, পানি দিতাম, নিয়মিত যত্নও নিতাম। তারপরও গাছের বৃদ্ধি আশানুরূপ হচ্ছিল না।

ভাবতাম, হয়তো আরও বেশি সার দিতে হবে!

কিন্তু পরে জানতে পারলাম, শুধু সার দিলেই হবে না, মাটির স্বাস্থ্য ভালো রাখাও জরুরি।

এরপর পরিচিত হলাম হিউমিক এসিডের সঙ্গে, যাকে অনেকে ভালোবেসে বলেন ‘কালা পানি’।

জৈব সার প্রয়োগের পর পরিমিত মাত্রায় হিউমিক এসিড ব্যবহার শুরু করলাম। ধীরে ধীরে বুঝলাম, সুস্থ মাটি ও পুষ্টি ব্যবস্থাপনার গুরুত্ব কতটা!

হিউমিক এসিড মাটির গুণাগুণ উন্নত করতে এবং গাছের পুষ্টি গ্রহণে সহায়তা করতে পারে।

আপনার টবের গাছের যত্নেও রাখতে পারেন এই উপাদানটি।

ইস্পাহানী কোম্পানির হিউমিক এসিড ৫০০ গ্রাম প্যাকেট

দাম সব বিস্তারিত জানতে কমেন্ট করুন " হিউমিক বা Humic " লিখে। ইনবক্সে মেসেজ পাঠিয়ে দেয়া হবে।

#কালাপানি #হিউমিকএসিড #টববাগান #গাছেরযত্ন

একটা রেডি মাচা নিয়েছিলেন একজন ক্রেতা।কয়েকদিন পর নিজেই ফোন করে বললেন—“আরও ৩টা লাগবে!”কারণটা শুনলে আপনিও বুঝবেন—গাছগুলো এত...
16/10/2026

একটা রেডি মাচা নিয়েছিলেন একজন ক্রেতা।

কয়েকদিন পর নিজেই ফোন করে বললেন—
“আরও ৩টা লাগবে!”

কারণটা শুনলে আপনিও বুঝবেন—

গাছগুলো এত সুন্দরভাবে মাচায় উঠে গেছে যে, বাকি টবগুলোও একইভাবে সাজাতে চান তিনি।

আমাদের কাছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

একবার ব্যবহার করার পর যখন একজন ক্রেতা নিজে থেকেই আবার অর্ডার করেন, তখন বুঝতে পারি—পণ্যটি শুধু বিক্রি হয়নি, কাজেও লেগেছে।

তাই আজ কমেন্টে কয়েকটি বাস্তব ছবি শেয়ার করছি।

ছাদ বা বাগানে রেডি মাচা কীভাবে ব্যবহার করলে গাছ সুন্দরভাবে ওপরে উঠবে, জায়গা গোছানো থাকবে এবং পুরো বাগানটা আরও পরিপাটি দেখাবে—ছবিগুলোতেই সেটা দেখতে পারবেন।

বর্তমানে রেডি মাচায় চলছে ২৫% ছাড়।

অফার প্রাইস জানতে কমেন্টে শুধু লিখুন— মাচা

#মাচা #ছাদবাগান

এত ছোট গাছেই বরবটি?  যে দেখবে সেই অবাক হবে!খাটো জাতের বরবটি "আনন্দ" মাচা লাগে না, রোগ বালাই নাই।। অল্প খরচে সব থেকে লাভজ...
16/10/2026

এত ছোট গাছেই বরবটি? যে দেখবে সেই অবাক হবে!

খাটো জাতের বরবটি "আনন্দ"

মাচা লাগে না, রোগ বালাই নাই।। অল্প খরচে সব থেকে লাভজনক চাষ।

“আপনার টবেও কি এমন হচ্ছে?”গাছের যত্ন নিতে গিয়ে দেখছেন—টবের মাটিতে কেন্ন, পিঁপড়া, শামুক আর নানা ধরনের পোকামাকড়!একটা-দুইটা...
16/10/2026

“আপনার টবেও কি এমন হচ্ছে?”

গাছের যত্ন নিতে গিয়ে দেখছেন—
টবের মাটিতে কেন্ন, পিঁপড়া, শামুক আর নানা ধরনের পোকামাকড়!

একটা-দুইটা হলে সমস্যা নেই।
কিন্তু যখন নিয়মিত দেখা দিতে শুরু করে, তখন বিষয়টা সত্যিই বিরক্তিকর।

বিশেষ করে এগুলো যদি টব থেকে হাঁটতে হাঁটতে ঘরের ভেতরেও চলে আসে!

মাটিতে থাকা বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব কমাতে ব্যবহার করতে পারেন ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক—ফিনিল।

ছোট টবে ১ চামচ, বড় টবে ২ চামচ মাটির ওপর সমানভাবে প্রয়োগ করুন।

দাম ও বিস্তারিত জানতে কমেন্টে লিখুন “ফিনিল” বা “ Finil ”।

#কেন্ন #শামুক #পিঁপড়া #ফিনিল #ফুড়াডান

যত ফুল, তত টমেটো—এটাই তো চান!ফুল ঝরে যাচ্ছে?টমেটো ধরছে কম?সঠিক সময়ে জোয়ার টমেটো গ্রেড ব্যবহার ফুল ও কচি ফল ধরে রাখতে সহা...
16/10/2026

যত ফুল, তত টমেটো—এটাই তো চান!

ফুল ঝরে যাচ্ছে?
টমেটো ধরছে কম?

সঠিক সময়ে জোয়ার টমেটো গ্রেড ব্যবহার ফুল ও কচি ফল ধরে রাখতে সহায়তা করতে পারে।

২০ মিলি + ১ লিটার পানি → ফুলে স্প্রে

#জোয়ার #টমেটোরহরমোন #টমেটোচাষ #ফলনবৃদ্ধি #গার্ডেনিং

শীতকালীন সাদা দেশি শসা লাগাতে চান?শীতের বাগানে এবার চাষ করুন “শীতের রানী” সাদা শসা।বাগান, ছাদবাগান কিংবা জিও ব্যাগে শসা ...
16/10/2026

শীতকালীন সাদা দেশি শসা লাগাতে চান?

শীতের বাগানে এবার চাষ করুন “শীতের রানী” সাদা শসা।

বাগান, ছাদবাগান কিংবা জিও ব্যাগে শসা চাষের পরিকল্পনা করছেন? শীতের মৌসুমে আপনার সংগ্রহে রাখতে পারেন এই আকর্ষণীয় জাতটি।

জাত: শীতের রানী সাদা শসা
প্যাকেট: ১০ গ্রাম

বীজ সংগ্রহ করতে WhatsApp করুন: 01887-369558
#শীতেররানী #সাদাশসা #শসাচাষ #শীতকালীনচাষ

এই গাছটি শুধু সবজি নয়, ভেষজ উদ্ভিদ হিসেবেও পরিচিত!নাম তার শতমূলী বা এসপারাগাস (Asparagus)।এর কচি ডগা অনেক জায়গায় সবজি হি...
16/10/2026

এই গাছটি শুধু সবজি নয়, ভেষজ উদ্ভিদ হিসেবেও পরিচিত!

নাম তার শতমূলী বা এসপারাগাস (Asparagus)।

এর কচি ডগা অনেক জায়গায় সবজি হিসেবে খাওয়া হয়। অন্যদিকে, কিছু প্রজাতির শিকড় ঐতিহ্যবাহী ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।

বাড়ির বাগানে নতুন কিছু চাষ করতে চান? তাহলে এই ব্যতিক্রমী উদ্ভিদটি সম্পর্কে জেনে নিতে পারেন।

এসপারাগাস বীজ এখন পাওয়া যাচ্ছে Garden Seeds-এ।

বীজ নিতে ইনবক্স করুন।

#এসপারাগাস #শতমূলী #সবজিচাষ

Address

37/2, Commissionar Road
Kallyanpur
1207

Alerts

Be the first to know and let us send you an email when Garden Seeds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Garden Seeds:

Shortcuts

Share