02/08/2026
দেখতে দেখতে ৬ বছর... ❤️
বিশ্বাসই হচ্ছে না—সময়টা কত দ্রুত চলে গেল!
অফিস শুরু হওয়ার প্রায় ছয় মাস পর, শুধুই ভালোবাসা আর প্যাশন থেকে Anthony Gomez Interior-এর এই পেজটি খোলা হয়েছিল। শুরুতে এক-দুটি পোস্টের পর আর তেমন কোনো আপডেট দেওয়া হয়নি। কারণ তখন আমাদের পুরো মনোযোগ ছিল একটি কাজ শেষ করে আরেকটি নতুন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দিকে।
এই ছয় বছরে আমরা অসংখ্য ইন্টেরিয়র প্রজেক্ট সম্পন্ন করেছি। অথচ সেসব কাজের বেশিরভাগ ছবি বা ভিডিও কখনোই এই পেজে শেয়ার করা হয়নি। সময়ের চেয়ে কাজই তখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
আজ হঠাৎ ফেসবুকের স্মৃতিচারণে বুঝতে পারলাম—ইতোমধ্যেই ৬ বছর পার হয়ে গেছে।
এই দীর্ঘ পথচলায় প্রতিটি ডিজাইনের পেছনে ছিল ভালোবাসা, সৃষ্টিশীলতা, নিষ্ঠা এবং আমাদের ক্লায়েন্টদের অগাধ আস্থা।
যারা শুরু থেকে আমাদের পাশে ছিলেন, আমাদের ওপর বিশ্বাস রেখেছেন এবং এই যাত্রার অংশ হয়েছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
ধন্যবাদ, Facebook—এই সুন্দর স্মৃতিটা আবার মনে করিয়ে দেওয়ার জন্য। ❤️