29/01/2025
🔸🔸ব্লাক ফরেস্ট কেক🔸🔸
✍️উপকরণঃ
▪️১। ডিম - ৩ টি
▪️২। ময়দা - ১/২ কাপ
▪️৩। কোকো পাউডার - ২ টেবিল চামচ
▪️৪। পাউডার সুগার - ১/২ কাপ + ২ টেবিল চামচ
▪️৫। তেল - ২ টেবিল চামচ
▪️৬। দুধ - ১/৪ কাপ
▪️৭। বেকিং পাউডার - ১/২ চা চামচ
▪️৮। কফি - ১ টেবিল চামচ
👉পদ্ধতিঃ
▪️১। প্রথমে ডিম আর সুগার বিট করতে হবে ৪ মিনিট বা ক্রিম না হওয়া পর্যন্ত, তেল দিয়ে বিট করতে হবে ১০ সেকেন্ড, বেশী বিট করা যাবে না।
▪️২৷ ময়দা, বেকিং পাউডার আর কোকো পাউডার ৩ বার চেলে নিতে হবে। দুধ আর কফি মিশিয়ে রাখতে হবে।ডিমের ব্যাটারের সাথে ৩ বারে চেলে রাখা ময়দা আর কফি মেশানো দুধ ৩ বারে ভালো ভাবে মিশিয়ে নেই।
▪️৩। ৭" একটা মোল্ডে বেকিং পেপার লাগিয়ে তেল ব্রাশ করে কেকের মিশ্রণ টা ঢেলে দিতে হবে।
▪️৪। ওভেনে - ১৬০° তাপমাত্রায় ১০ মিনিট প্রি-হিট করে ৩৫-৪০ মিনিট বেক করলেই কেক তৈরি।
▪️৫। কেক এর মাঝখানে টুথ পিক ঢুকিয়ে চেক করতে হবে কেক হয়েছে কিনা, হয়ে গেলে টুথ পিক সুন্দর ভাবে উঠে আসবে, আর না হলে টুথ পিকে আঠালো ভাব লেগে যাবে, কেক হয়ে গেলে ঠান্ডা হলে মোল্ড বা পাএের চারদিকে ছুরি ঘুরিয়ে একটা সমান প্লেট এ উপর করলেই কেক বের হয়ে আসবে।
◾নোটঃ
▪️১। ময়দা (তীর), কফি (নেসলে), বেকিং পাউডার (ফস্টার ক্লার্ক), কোকো পাউডার (কলেবাউট)।
▪️২। মাপ ঠিক রাখতে হবে।
▪️৩। কেক ৪-৫ দিন পর্যন্ত নরম রাখতে চাইলে কেক হওয়ার পর সুগার সিরাপ ব্রাশ করতে হবে।
▪️৪। কেকের ভিতর কাঁচা থাকলে আর ও ৫ মিনিট রাখতে হবে।
▪️৫। ডিম রুম টেম্পারেচারের হতে হবে।
◾হুইপড ক্রিম রেসিপিঃ
✍️উপকরনঃ
▪️১। মাষ্টার গোরমেট গোল্ড হুইপড ক্রিম ১ কাপ (লিকুইড)
▪️২। আইসিং সুগার ১/৪ কাপ
▪️৩। ভ্যানিলা পাউডার ১ চা চামচ
👉পদ্ধতিঃ
▪️১। বাটি আর হুইস্ক ডিপে রাখতে হবে, আর হুইপড ক্রিম নরমাল ফ্রিজে রাখতে হবে।
▪️২। এরপর বাটিতে হুইপড ক্রিম নিয়ে বিট করতে হবে, আস্তে আস্তে ঘন হয়ে আসলে আইসিং সুগার দিতে হবে, তারপর ঘন ক্রিমি ফোম হয়ে আসলে ভ্যানিলা পাউডার দিয়ে বিট করুন, ব্যাস হয়ে গেলো হুইপড ক্রিম রেডি।
▪️৩। এরপর পাইপিং ব্যাগ এ নিয়ে নিজের ইচ্ছা মতো কেক ডেকোরেশন করুন।
◾নোটঃ
▪️১। নরমাল ফ্রিজ এ রেখে দিতে পারেন ৭ দিন ভাল থাকবে।
▪️২।ক্রিম টা কে কালারফুল করতে চাইলে ক্রিম রেডি হয়ে গেলে তাতে নিজের পছন্দ মতো কালার দিয়ে হাল্কা ভাবে মিশিয়ে তারপর ব্যবহার করুন।
▪️৩। নিজের ইচ্ছা মতো ফ্লেভার এড করতে পারেন।
▪️৪। একটা গর্ত বাটিতে ক্রিম তৈরি করবেন।
▪️৫। বাটি টা অবশ্যই ৩০ মিনিট আগে ডিপ ফ্রিজে রাখবেন, ফ্রিজ থেকে বের করে ক্রিম তৈরি করবেন।
▪️৬। ক্রিম বানানোর সময় যদি বেশী পাতলা হয়ে যায় তাহলে একটু গুড়া দুধ দিয়ে দিবেন।
👉সুগার সিরাপ তৈরিঃ
▪️১। ১/৪ কাপ পানি
▪️২। ১/৪ কাপ চিনি জাল দিয়ে ঘন করে ঠান্ডা করতে হবে
👉কেক ডেকোরেশন পদ্ধতিঃ
▪️১। কেক ঠান্ডা হলে ২ স্লাইস করতে হবে, প্রতি স্লাইসে সুগার সিরাপ + চেরি পাই ফিলিং ব্রাশ করতে হবে।
▪️২। এরপর প্রতি স্লাইসে হুইপস ক্রিম দিতে হবে, পুরো কেক হুইপড ক্রিম দিয়ে কাভার করতে হবে, উপরে আর কেকের চারপাশে ডার্ক চকোলেট কুচি ছড়িয়ে দিতে হবে, নিজের পছন্দ মতো ডিজাইন করে উপরে চেরি দিয়ে সাজাতে হবে, তাহলেই তৈরি ব্লাক ফরেস্ট কেক।
রেসিপি cp