22/06/2026
রা;জস্থানের আজমিরে NEET পরীক্ষা দিতে আসা ১৮ বছর বয়সী ছাত্রী #কুলসুম_বানোকে বোরকার কারণে সেন্টারের বাইরে আটকে দেওয়া হয়। কুলসুম এবং তাঁর বাবা নিরাপত্তাকর্মীদের NTA-এর নির্দেশিকা (গাইডলাইন) দেখাতে থাকেন, যেখানে বো-রকার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু তাঁদের একটি কথাও শোনা হয়নি।
কুলসুমের বক্তব্য— NTA আমাদের এই ধরনের পোশাক পরার অনুমতি দিয়েছে, তাহলে এরা আমাকে কেন বাধা দিচ্ছে? অথচ গত ৩ মে আমি ঠিক এই পোশাক (বোরকা এবং ওড়না) পরেই পরীক্ষা দি-য়েছিলেম, তখন কেউ আটকায়নি।
এর প্রতিবাদে কুলসুম বানো পরীক্ষা বয়কট করেন এবং স্পষ্ট জানিয়ে দেন,— "যদি আমার পোশাকের কারণে আমাকে পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া না হয়, তবে আমি আর পরীক্ষাই দেব না।"
কেন্দ্রের বাইরে উত্তেজনা বাড়তে থাকায় এবং সংবাদমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রশাসন সক্রিয় হয়। সংবাদমাধ্যমের উপস্থিতিতে নিরাপত্তা তল্লাশি সম্পন্ন হওয়ার পর ছাত্রী কুলসুমকে বোরখা পরেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।
প্রশ্ন হলো, যখন নির্দে;শিকায় কোনো নিষেধাজ্ঞা ছিল না, তখন একজন ছাত্রীকে তাঁর পোশাকের কারণে কেন আটকানো হলো?