Gopagop

Gopagop Freshly baked cakes and cookies made from our home kitchen. No preservatives, No palm oil. Made with love and care using pure ingredients.

কি অবস্থা করে রেখেছো  বাড়ি টার,  সব জিনিস এদিক ওদিক ছড়িয়ে রেখেছ,  সারা ঘরে গাঁজার কলকে এদিক ওদিক ছড়ানো, মাটিতে ছাই চ...
22/10/2026

কি অবস্থা করে রেখেছো বাড়ি টার, সব জিনিস এদিক ওদিক ছড়িয়ে রেখেছ, সারা ঘরে গাঁজার কলকে এদিক ওদিক ছড়ানো, মাটিতে ছাই চারিদিকে, খাটের ওপর ভিজে গামছা, বাঘের ছালটা থেকে কি বাজে গন্ধ বার হচ্ছে একদিন ও কাচতে পারোনি? আর এই সাপ টা যখন ই আমি থাকিনা তখনই সোফার ওপর শুয়ে থাকবে, অসহ্য লাগে। রান্না ঘরে বাসন ডাঁই হয়ে পড়ে আছে, আজ আসুক নন্দী ভৃঙ্গী, মজা দেখাব , একটা কাজ ও করেনি, এসেই তো বলবে, মা আমাদের জন্য কি এনেছ??

এই কদিন যে কি ছাইপাশ খেয়েছে কে জানে? আসার পর থেকে ই তো এটা বানাও সেটা বানাও শুরু করে দিয়েছে, চারদিন একটু বাপের বাড়ি তে আরাম করে এসেছি, ওনার সহ্য হচ্ছে না।

চায়ের সাথে খাওয়ার কিছু বানাই, লক্ষী সরস্বতী তো আবার বলে দিয়েছে ওরা এখন strict diet এ কোনো unhealthy খাবার ওরা খাবে না, আমার গনুর ভালো খাবার হলেই হলো, আর কেতো র এই কদিন gym বন্ধ ছিল, ওর আবার less oil food চাই, এদের সবার আবদার তো আমাকে ই রাখতে হবে।

লোকজন ও বটে, নিজেরা চপ সিঙ্গারা খাবে, আর আমাক খালি সন্দেশ দেবে, আজ বেশ করে ঝাল দিয়ে সিঙ্গারা বানাবো।

ময়দা টা বেশ করে ময়ান দিয়ে, অল্প নুন দিয়ে মেখে নিলাম। আলু সেদ্ধ করে একটু হাল্কা করে smash করে নিলাম। কড়াই তে তেল দিয়ে একটু বাদাম ভেজে তুলে নিলাম। ওই তেলেই কাঁচা লঙ্কা, অল্প আদা থেঁতো করে দিয়ে, নুন, হলুদ, চিনি দিয়ে সেদ্ধ আলু দিয়ে নাড়াচাড়া করে , বাদাম ভাজা আর ভাজা মশলা দিয়ে নামিয়ে রাখলাম। ধনে, জিরা, শুকনো লঙ্কা একটু নেড়ে গুঁড়ো করে নিলেই ভাজা মশলা তৈরি।
ময়দা থেকে ছোট ছোট লেচি করে, সিঙ্গারা র মতো ভাঁজ করে, পুর ভরে নিলাম।

না আজকে আর ছাঁকা তেল এ ভাজবো না, এতো তেল খাওয়া একদম ঠিক নয়।

চলে আসার সময় বাবা এই air fryer টা Amazon থেকে order দিয়ে আনিয়ে দিয়েছিলো। ওটা র মধ্যে তেল brush করে দুই পিঠ ভালো করে fry করে নিলাম। খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল।

আমি এবার থেকে এটা তেই সব ভাজা ভাজি করবো। ছেলে মেয়ে রা healthy but tasty খেতে ও পারবে, আমার ও খাটনি কমবে। তুমি তো আর কোনদিন বুঝলে না!!!

22/10/2026
No.. It's Not a Protein Bowl It's a Satisfying PlatterCrispy chicken cutlets, savory egg waffles, fresh veggies & a crea...
11/10/2026

No.. It's Not a Protein Bowl

It's a Satisfying Platter

Crispy chicken cutlets, savory egg waffles, fresh veggies & a creamy, spicy dip — a plate full of flavour and happiness!

Who needs a fancy protein 🥣 when you can have a platter full of taste, texture & satisfaction.

04/10/2026

🔥🔥 Must try: Crispy Chicken Balls with salad, spicy egg waffles, and Greek yogurt dip.

A wholesome tasty and healthy meal. Serves two.

Order at least 2 days in advance.

Whatsapp for order: https://wa.me/917003068128

02/10/2026

It feels awesome when a customer makes a video like this and shares. Thank you!

ছোটবেলা তে Google dada ছিলো না, বছরের শুরু তে বাড়ি তে ক্যালেন্ডার এলে আগে october মাস এর দিকে চোখ চলে যেতো....পুজো কবে?...
27/09/2026

ছোটবেলা তে Google dada ছিলো না, বছরের শুরু তে বাড়ি তে ক্যালেন্ডার এলে আগে october মাস এর দিকে চোখ চলে যেতো....পুজো কবে?

অনেক ইচ্ছা, চাওয়া,পাওয়া, আশা, আকাঙ্ক্ষা আমরা পুজোর জন্য জমিয়ে রাখতাম। তখন ওই ৪ কি ৫ দিন ই ছিল আমাদের উৎসব। ওই কয়েক দিন সব কিছুতেই যেন একটা নতুন নতুন গন্ধ পেতাম। নতুন জামা কাপড়, নতুন বেডশিট, নতুন পর্দা, নতুন আনন্দমেলা, নতুন জুতো, সাজ গোজের জিনিস। সারা বছর অধীর আগ্রহে থাকতাম ওই কটা দিনের জন্য। পুজোর ধুপ ধুনোর গন্ধের সাথে যেন ভীষণ বন্ধুত্ব আমার ওই নতুন জামার গন্ধ। তখন আমাদের বছরে দুই বার নতুন জামা হতো, একবার পুজোর সময়, আর একবার নববর্ষে, আর মাঝে মধ্যে কোনো আত্মীয় র বিয়ে তে বা কোথাও বেড়াতে গেলে। পুজোর আগে আমাদের স্কুল এ half yearly পরীক্ষা হতো, অধীর আগ্রহে বসে থাকতাম কবে পরীক্ষা শেষ হবে তারপর মা বাবার সাথে পুজোর বাজার করতে যাবো।

অনেক কেনা কাটি থাকতো নিজেদের জামা, শাড়ি, চাদর, পর্দা, আত্মীয় স্বজনদের জন্য বয়স মিলিয়ে সাইজ বুঝে, তাদের পছন্দ মত জিনিস, সব মিলিয়ে একটা যেন ইভেন্ট। Shopping Mall এর কোনো concept ধারেকাছে ছিলো না, তখন পুজোর বাজার মানে হয় গড়িয়াহাট বা নিউমার্কেট। নিউমার্কেট এর পাশে যদিও আরো একটা ছিল treasure Island, আমাদের দৌড় ছিল ওই অবধি। আর যেটা show stopper সেটা ছিল পুজোর বাজার করতে যাওয়ার দিন বাইরে খাওয়া, যার মধ্যে বাদশা বা বেদুইন এর রোল ছিল most demanding..

এখন আর আমরা পুজোর আগে বসে থাকিনা, বাজার করার জন্য, যেই brand যখন sale দেয় তখন shopping Mall এ গিয়ে কিনে নি। অনলাইনে seller er Live দেখে শাড়ি , গয়না কিনে ফেলি সারা বছর ই। কিন্তু ঠিক যেন satisfaction হয় না যতক্ষণ না সামনে দেখে কিনি। এখন ও যখন ই গড়িয়াহাট যাই, সময় সুযোগ পেলে সেই বেদুইন থেকে রোল খাই , কিন্তু একদম ই সেই পুজোর জামা হাতে রোল এর স্বাদ পাই না। এখন শপিং মল এ শপিং করার পর পিৎজা বার্গার খেয়ে বাড়ি ফিরে আসা। আজকে একটু কেনাকাটা করতে বেরিয়ে ইচ্ছা ছিল গড়িয়াহাট এ গিয়ে egg chicken roll খাবো, কিন্তু বৃষ্টি বাধ সাধলো।

বাড়িতে এসে ফ্রেশ হয়ে আগে একটু ময়দা মেখে নিলাম একটু নুন, চিনি আর বেশ ভালো করে ময়ান দিয়ে ।

ফ্রিজ e দেখলাম একটু বোনলেস চিকেন সেদ্ধ করা আছে, ওটাকে একটু ছোট ছোট করে কেটে নুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো,, একটু টম্যাটো আর চিলি সস দিয়ে ভাজা ভাজা করে রাখলাম। কিছু দোকান এ chicken টা কে কাবাব করে দেয় কিন্তু আজ সময় নেই। একটু পেঁয়াজ আর খোসা সমেত শশা কেটে নিয়ে অল্প লেবুর রস আর চাট মসলা মিশিয়ে রাখলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম।

ময়দা থেকে বেশ বড় সাইজ এর লেচি বানিয়ে রুটি র মত বেলে নিলাম।এবার ছোট বেলা তে যেভাবে কাগজ দিয়ে হাত পাখা বানাতাম সেই ভাবে রুটি তে কে fold করে আবার লেচি বানিয়ে নিলাম। এবার সেটা কে গোল করে বেলে ভালো করে তেল দিয়ে লাচ্ছা পরোটা ভেজে নিলাম, তেল টা একটু বেশি দিলাম। দুটো ডিম ভালো করে ফাটিয়ে চাটু র ওপর দিয়ে লাচ্ছা পরোটা টা দিয়ে চাপা দিয়ে দুই পিঠ ভালো করে ভেজে নিলাম।

এরপর ভাজা চিকেন,শশা, পিঁয়াজ , লঙ্কা দিয়ে অল্প করে টম্যাটো চিলি সস দিলাম আর একটু লেবুর রস আর চাট মসলা দিয়ে রোল করলাম কাগজ দিয়ে।

হয়ে গেলো আমার egg chicken roll।

সাথে একটা গ্লাস এ thums up নিয়ে ডিনার করতে বসলাম সবাই মিলে, কিছুটা হলেও ছোট বেলা কে ফিরে পাওয়ার চেষ্টা, যদিও ওই thums up টা ছোটবেলা তে আমাদের ফ্রিজে সহজলভ্য ছিলো না, দোকানে দাঁড়িয়ে কাঁচের বোতলে করে স্ট্র দিয়ে খেতাম।

22/09/2026

Thank you so much

17/09/2026

You have not tasted something like this before...

Presenting Dark Walnuts Choco Cake loaded with top quality dry fruits.

Gift yourself or your loved ones . You will LOVE it!

Order now!

Before we entered our  1st classroom...we already met our first teachers...they are our mother...our father.They taught ...
05/09/2026

Before we entered our 1st classroom...we already met our first teachers...they are our mother...our father.

They taught us to walk after falling.

To speak with our own words with kindness.
They taught us love, respect,
manners.responsibilities.

When the life became difficult they taught us HOPE and how to keep moving forward.

They taught us the difference between what we want and what we really need...the value of money.

They taught us.."Are you fine??", "May I help you?".

Teachers impact is not always measured by certificate or marks...It is seen in the person we become.

On this teachers day, let us remember every teacher who has shaped our journey... from the first teacher at home to the teachers who guided us in the classroom.

Our first classroom was home... first lesson was life lessons..and first teachers were our parents with no text books.....just love, patience & life lessons.

Missing your brother on this Rakhi??Don't worry I am here to help you a little bit.. Will send the Rakhi along with cake...
22/08/2026

Missing your brother on this Rakhi??

Don't worry I am here to help you a little bit..

Will send the Rakhi along with cake & cookies to your brother...

You may not be present personally but your love & care will be there that is my assurance.

Address

Lake Town
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Gopagop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby home improvement businesses